editor
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মে ২৭, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ডের বাহুবল আবাসিক এলাকায় কোরবানির বর্জ্য দ্রুত ও সুচারুভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করার লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং স্থানীয় সামাজিক সংগঠন বাহুবল ইউনিটি ক্লাব-এর উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন পয়েন্ট ও বাসা-বাড়িতে পলিথিন এবং ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। পরিবেশ সুরক্ষায় ও জনস্বাস্থ্য সচেতনতায় সংগঠনের এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।
ব্লিচিং পাউডার ও পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণকালে বাহুবল ইউনিটি ক্লাব-এর সভাপতি মুহিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আহমদ সাত্তার সুমন, সাধারণ সম্পাদক জুনেদ চৌধুরী সানি, সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, সুহেল আহমেদ ও কাজী রাসেল আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত থেকে এই জনকল্যাণমূলক কার্যক্রমে সংহতি প্রকাশ ও সার্বিক সহযোগিতা করেন ৩৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম সালেক আহমেদ।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, কোরবানির পর পশুর বর্জ্য যেখানে-সেখানে ফেলে রাখলে তা থেকে দুর্গন্ধ ও রোগজীবাণু ছড়ানোর আশঙ্কা থাকে। তাই সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখতে কোরবানি সম্পন্ন হওয়ার পরপরই নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যাগবন্দি করে রাখা এবং ব্লিচিং পাউডার ছিটানোর জন্য তারা ওয়ার্ডবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা টিমকে সহযোগিতা করতে এই সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তারা।
3 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ
8 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট
2 পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক,
1 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মদন মোহন কলেজ ছাত্রদলের
3 সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনের সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম
4 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ডের বাহুবল আবাসিক এলাকায় কোরবানির বর্জ্য দ্রুত ও সুচারুভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করার
5 পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিলেট নগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মুসলিম জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি
6 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। 4 এক শুভেচ্ছা বার্তায় ফোরামের