editor
প্রকাশিত: 3:17 PM, December 1, 2020
অনলাইন ডেস্ক::
মারিয়া অরসিঙ্গারের বয়স ১০১ বছর। তিনি ইতালির নাগরিক। জীবদ্দশায় বহু দুর্যোগ পার করে এসেছেন। স্প্যানিশ ফ্লু, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর এ বছর তিনবার করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েও বেঁচে আছেন। অরসিঙ্গারের করোনা ভাইরাসে এতবার আক্রান্ত হওয়া ও সুস্থ হওয়ার এই বিরল ঘটনা অবাক করেছে চিকিৎসকদেরও।
এমটিভির খবরে বলা হয়, অরসিঙ্গার প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হন মহামারির শুরুর দিকে, অর্থাৎ এই বছরের ফেব্রুয়ারিতে। তার মেয়ে কার্লা বলেন, ফেব্রুয়ারিতে সোন্দালোর এক হাসপাতালে ভর্তি করতে হয়েছিল মাকে। ওই সময় হাসপাতালটির এক চিকিৎসক আমাদের বলেছিল, এর আগে তারা এত বয়স্ক কাউকে এভাবে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হতে দেখেননি। তিনি নিজ থেকেই শ্বাস নিতে পারছিলেন।
এমনকি তার জ্বরও আসেনি।প্রথমবার করোনা থেকে সুস্থ হওয়ার পর জুলাইয়ে নিজের ১০১ তম জন্মদিন উদযাপন করেন অরসিঙ্গার। দুর্ভাগ্যবশত, সেপ্টেম্বরে আবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষায় জানা যায়, দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। এবার ১৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের কর্মীরা তার প্রাণশক্তি দেখে বিস্মিত হয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমকে তারা বলেছিলেন, তাকে কেবল সাবধানতাবশত হাসপাতালে রাখা হয়েছে।
পরিহাস! গত শুক্রবার ফের করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন অরসিঙ্গার। বর্তমানে অরসিঙ্গারের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার কোনো উপসর্গই নেই। তিনি শয্যাশায়ী আছেন। আগ থেকেই বধির হওয়ায় তার মেয়েদের সঙ্গে যোগাযোগ করতে কিছুটা কষ্ট হচ্ছে। তবে তার তিন মেয়েই আশাবাদী যে, খুব শিগগিরই আবার সুস্থ হয়ে উঠবেন তিনি।
অরসিঙ্গারের জন্ম ১৮৯১ সালের ২১শে জুলাই, আরদেনো অঞ্চলের গ্যাগিয়ো পল্লীতে, স্প্যানিশ ফ্লু’র সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার বিয়ে হয়।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট