editor

প্রকাশিত: 5:44 PM, December 3, 2020

৩ সন্তান, জামাই, আইনজীবীকে দায়মুক্তির পথ খুঁজছেন ট্রাম্প!

৩ সন্তান, জামাই, আইনজীবীকে দায়মুক্তির পথ খুঁজছেন ট্রাম্প!

অনলাইন ডেস্ক:

ক্ষমতা থেকে বিদায় নেয়ার আগে তিন সন্তান, জামাই জারেড কুশনার ও ব্যক্তিগত আইনজীবী রুডি গিলিয়ানিকে সব রকম দায়মুক্তির সুবিধা নিশ্চিত করে যেতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস সহ মার্কিন বিভিন্ন মিডিয়ায় এ খবর প্রকাশিত হয়েছে বলে খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, ক্ষমতা থেকে সরে যাওয়ার পর নিজের সন্তানদের ও জামাই জারেড কুশনারের বিরুদ্ধে ভবিষ্যতে নানা অনিয়মের তদন্ত হতে পারে। এ নিয়ে বেশ উদ্বিগ্ন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি মনে করছেন আসন্ন প্রেসিডেন্ট জো বাইডেনের এটর্নি জেনারেল টার্গেট করতে পারেন ট্রাম্পের ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প, ইভানকা ট্রাম্প, জামাই জারেড কুশনার ও আইনজীবী রুডি গিলিয়ানিকে। তাই তাদেরকে ভবিষ্যতেও সাধারণ ক্ষমার আওতায় আনার বিষয় নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করছেন। এর মধ্য দিয়ে ওইসব ব্যক্তিকে ফেডারেল চার্জ থেকে সুরক্ষিত রাখতে চান তিনি। তবে এমন রিপোর্টকে টুইটারে ফেক নিউজ বা ভুয়া খবর বলে মন্তব্য করেছেন রুডি গিলিয়ানি।রক্ষণশীলদের টক শো উপস্থাপক সিন হ্যানিটির সঙ্গে রয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক। তিনিই সোমবার এ বিষয়টিকে সামনে আনেন। বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার পুরো পরিবার ও নিজেকে সাধারণ ক্ষমার আওতায় নেয়ার পথ খুঁজছেন। কারণ, তিনি বা তারা মনে করছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হতে পারে। রুডি গিলিয়ানি বর্তমানে ফেডারেল প্রসিকিউটরদের তদন্তের অধীনে আছেন। সেই তদন্ত হচ্ছে ইউক্রেন ইস্যুতে। অভিযোগ আছে, তিনি ও তার দুই সহযোগী ইউক্রেন সরকারকে বর্তমানে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেন সম্পর্কে ক্ষতিকর তথ্য সরবরাহের জন্য ইউক্রেন সরকারকে চাপ দিয়েছিলেন।

এখানে উল্লেখ্য, প্রেসিন্সিয়াল পারডন বা প্রেসিডেন্টের ক্ষমতার আওতায় সাধারণ ক্ষমায় শুধু ফেডারেল চার্জ বা অভিযোগ ও শাস্তি অন্তর্ভুক্ত। যারা এমন ক্ষমা পান তারা কিন্তু বিভিন্ন রাজ্যে এই সুবিধা পান না। স্থানীয় পর্যায়ের তদন্ত ও অভিযোগের মুখোমুখি হতে পারেন তারা। বর্তমানে ম্যানহ্যাটান ডিস্ট্রিক্ট এটর্নি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যবসা নিয়ে একটি অনুসন্ধান করছে। এতে শুধু ট্রাম্পই ফাঁদে পড়ার ঝুঁকিতে নেই। একই সঙ্গে ঝুঁকিতে আছেন তার কন্যা ইভানকা ট্রাম্পও

S/H-(ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট