editor
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬
মো. নুরুল ইসলাম:
আগামী ২রা মে শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম সিলেট সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে পূণ্যভূমি সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে।
সফরকালে তিনি সিলেট নগর রক্ষা ও সৌন্দর্যবর্ধনের ৪,৬০০ কোটি টাকার মেগা প্রকল্পসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন। একই দিনে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক বিশাল দলীয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
সিলেট নগর রক্ষা ও সৌন্দর্যবর্ধনের জন্য নেওয়া ৪,৬০০ কোটি টাকার প্রকল্পটি বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি সিলেটের ইতিহাসের অন্যতম বড় বাজেটের প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো সিলেট নগরীকে ‘ফ্ল্যাশফ্লাড’ বা আকস্মিক বন্যা থেকে রক্ষা করা। প্রকল্পের অধীনে সুরমা নদীর তলদেশ খনন, নদীর দুই তীরে ১৫ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ, বন্যা প্রতিরোধ দেয়াল এবং অত্যাধুনিক স্লুইস গেট স্থাপন করা হবে।
গত রবিবার বিকেলে নগরীর চাঁদনীঘাট এলাকায় প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। পরিদর্শনকালে প্রশাসক জানান, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি সুরমার তীর হবে নান্দনিক ও পরিবেশবান্ধব।
প্রধানমন্ত্রীর সফর ও দলীয় সভা সফল করতে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরীর মেন্দিভাগস্থ একটি মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর সফরকে স্মরণীয় করে রাখতে সিলেট বিএনপি ঐক্যবদ্ধ। সভায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “সিলেটকে উন্নয়নের মূলধারায় আনতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর এই সফর সিলেটের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে।” প্রস্তুতি সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি এবং মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক পিপি, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহি, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলুসহ শীর্ষ নেতৃবৃন্দ।
সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ২০২২ সালের ভয়াবহ বন্যার পর বিশেষজ্ঞদের পরামর্শে এই মেগা প্রকল্প তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি আরডি তালিকায় রয়েছে এবং খুব দ্রুতই চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক এবং রেলপথে ডাবল লাইন স্থাপনের মতো মেগা প্রকল্পগুলোও নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।
আগামী ২রা মে প্রধানমন্ত্রীর ব্যস্ততম দিনটি শুরু হবে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে। সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ, সকাল ১০:৩০মিনিটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত, সকাল ১১টায় চাঁদনীঘাটে জলাবদ্ধতা নিরসন ও সুরমা তীরবর্তী মেগা প্রকল্পের উদ্বোধন, বেলা ১২টায় সদর উপজেলার কান্দিগাওয়ে ‘বাসিয়া নদী’ খনন কাজের উদ্বোধন, বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জমকালো উদ্বোধন, বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় সভায় যোগদান, সন্ধ্যায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ।
1 মো. নুরুল ইসলাম: 7 আগামী ২রা মে শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর
1 দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও হাই সিকিউরিটি
2 সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর
7 সুলতান সুমন: 2 শিউলী, তন্ময়, মৃন্ময় ও নুরে আলম। এই চার জনের প্রতারক চক্র। তারা দেশের বিভিন্ন স্থানে টেলিগ্রাম
8 সিলেট কালেক্টরেট মসজিদের দোকান কোঠার চুক্তি বাতিলের নোটিশের ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা অমান্য করায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সহ
5 আগামী ১লা মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস বর্ণাঢ্য আয়োজনে সফল ও সার্থক করার লক্ষ্যে ৭০৭ কেন্দ্রীয়
4 নেদারল্যান্ডসের বিনিয়োগকারীদের বাংলাদেশের কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
1 বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর নোটিফিকেশন সংক্রান্ত বাধ্যবাধকতা যথাযথভাবে পালনের জন্য সক্ষমতা