editor
প্রকাশিত: 3:37 PM, December 13, 2020
অনলাইন ডেস্ক
জামালপুরের সরিষাবাড়ীতে জুয়ার আসরের ৫০ টাকার ভাগবাটোয়ারা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনায় আলম মিয়া (২৫) নামে এক যুবক খুন হয়েছে। আজ রবিবার ভোররাতে উপজেলার পৌর এলাকার কাঠিয়ারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আলম মিয়া পৌরসভার কাঠিয়ার বাড়ি গ্রামের তমছের আলীর ছেলে। ওই গ্রামের পশ্চিম পাশে নবা আলীর পানি সেচ ঘরে দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চলে আসছিল। গত শনিবার দিনভর জোয়া খেলায় হেরে যায় আলম মিয়া। একপর্যায়ে মাত্র ৫০ টাকার জন্য খেলার স্থানে কাঠিয়ারবাড়ী এলাকার হাছেন মেঠের ছেলে মুক্তা মিয়া ও ফজলের ছেলে সুমন আলমকে মারধর করে। পরিবারের লোকজন মারামারির খবর পেয়ে আলমকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। রবিবার ভোরে আলমকে মোবাইল ফোনে কে বা কারা ডেকে নিয়ে যায়। সকালে স্থানীয়রা আলম মিয়ার লাশ সেচ ঘরে পাশে গাছের নিচে দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরিষাবাড়ী থানার ওসি আবু মো. ফজলুল , সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
S/H-(Ripa-5)
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ