editor
প্রকাশিত: 3:33 PM, December 20, 2020
অনলাইন ডেস্ক : সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন লামাকাজী উপ পরিষদের এর উদ্যোগে ৫ দফা দাবি আদায়ে লক্ষ্যে গতকাল রাতে লামাকাজী পয়েন্টে এক শ্রমিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।লামাকাজী উপ পরিষদের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য আরশ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ের প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, লামাকাজি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার প্যানেল চেয়ারম্যান এনামুল হক, ৪নং ওয়ার্ড মেম্বার ফয়ছল আহমদ, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ের সদস্য রাজা মিয়া, এম বরকত আলী, খালিক মিয়া, সুজন মিয়া, মুহিবুর রহমান এপল, এমাদ, ঘরপুর শাখার সভাপতি ওয়ারিশ আলী, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখার সাধারণ সম্পাদক শিবলী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, বাদাঘাট শাখার সাধারণ সম্পাদক তাজির আলী, মুক্তিযোদ্ধা শাখার সদস্য নেছার আহমদ, আজাদ আহমদ,লামাকাজি উপ পরিষদের মেম্বার শামীম আহমদ, সোহেল আহমদ, নোমান আহমদ, গোলাব নুর, আবুল কায়ের প্রমুখ। সমাবেশে সকল সি.এন.জি শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, বিগত ২ নভেম্বর প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের যৌক্তিক ৫ দফা দাবী অচিরেই বাস্তবায়নের জন্য সকল প্রকার ব্যবস্থা নেওয়া হবে বলে আশা দেয়া হয়। কিন্তু এখন পর্যন্ত দাবী বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার উদ্যোগ নেয়া হয়নি। সাধারণ শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।।বক্তার তাদের ন্যায্য দাবী ২০ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত না হলে সিএনজি চালিত অটোরিক্সার কর্মরত ৪০ হাজার শ্রমিকরা ২১ ও ২২ ডিসেম্বর ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। বক্তারা অনতিবিলম্বে ব্যাংক চালানকৃত অনটেস্ট গাড়িগুলোর প্রয়োজনীয় কাগজ দেওয়ার এবং হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনের সম্মুখে অবাধে চলাচলকারি ব্যাটারী চালিত টমটম বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।
S/H-(mou-06)
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়