editor
প্রকাশিত: 5:27 PM, April 12, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর ফুটপাতকে ফের যেন দখল করে নিয়েছে হকাররা। মহামারি করোনার কড়াকাড়িতেও ফুটপাতে ভিড় করে চলছে কেনাকাটার ধুম। সোমবার (১২ এপ্রিল) সকাল থেকে নগরীর ফুটপাতগুলোতে দেখা যায় এমন চিত্র।তবে সোমবার বিকেল ৩টার দিকে অভিযানে নামেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় মেয়রকে দেখেই দৌঁড়ে পালান হকাররা। এসময় নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজারে ফুটপাত দখল করে পণ্য বিক্রিকারী হকারদের হটান মেয়র আরিফ।সিলেট নগরীর সৌন্দর্য বর্ধন ও যানজট নিরসনের লক্ষ্যে চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে বন্দর-চৌহাট্টা পর্যন্ত সড়ক ও ফুটপাতে হকার বসা নিষিদ্ধ করে সিলেট সিটি করপোরেশন ও মহানগর পুলিশ। এ সড়কের ফুটপাত দখলমুক্ত এবং এ সড়কের সৌন্দর্য বৃদ্ধি করতে গত জানুয়ারি মাসে নগরীর লালদীঘিরপাড়স্থ খালি জায়গায় প্রায় ১২ শ হকারকে স্থানান্তর করে সিসিক ও এসএমপি কর্তৃপক্ষ।বন্দর-চৌহাট্টা সড়কে খানিক দূর দূর ‘হকারমু্ক্ত এলাকা’ লেখা সাইনবোর্ডও গেড়ে দিয়েছে সিসিক। এতকিছুর পরও পুরোপুরিভাবে হকারদের নেয়া যাচ্ছে না লালদীঘিরপাড় মাঠে। যাদের উদ্দেশে ‘হকারমু্ক্ত এলাকা’ বা ‘রাস্তা ফুটপাতে বেচাকেনা নিষেধ’ লেখা রয়েছে তারা এসবের তোয়াক্কা করছেন না। প্রথম কিছুদিন তারা রাস্তায় না বসলেও গত কয়েকদিন থেকে আবারো তারা ফুটপাত দখল করে বসতে শুরু করেছেন। বিশেষ করে বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় এমন দৃশ্য বেশি পরিলক্ষিত হচ্ছে।বর্তমান লকডাউন পরিস্থিতিও ঠেকাতে পারছে না হকারদের। অসতর্ক ক্রেতারাও করোনা সংক্রমণের ভয়াবহ এই সময়ে ফুটপাতে ভিড় করে সকাল থেকে রাত পর্যন্ত করছেন কেনাকাটা, মানছেন না স্বাস্থ্যবিধি।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়