editor

প্রকাশিত: 5:35 PM, September 14, 2021

৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর পরিবহণ শ্রমিকদের স্মারকলিপি

৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর পরিবহণ শ্রমিকদের স্মারকলিপি

৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সিলেট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের হাতে এই স্মারকলিপি প্রদান করেন শ্রমিক ও মালিক নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, সিএনজি চালিত অটোরিক্সার মালিক সমিতির সভাপতি মো. শাহ দিলওয়ার, সহ সভাপতি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-৭০৭ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, কল্যাণ সম্পাদক আব্দুল মন্নান, সদস্য এম. বরকত আলী, সদস্য সাদিক আহমদ জয়নুল, সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিক জোট-২০৯৭ এর সভাপতি খলিল খাঁন, কার্যকরী সভাপতি মতছির আলী প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত মালিক ও শ্রমিকদের সিএনজি অটোরিক্সায় বর্ধিত কর প্রত্যাহার করা। সড়ক পরিবহণ আইন-২০১৮ এর সংশোধনী সহ বিধিমালা প্রণয়নের পূর্ব পর্যন্ত এই আইনে ট্রাফিক পুলিশ কতৃক মামলা ও জরিমানা প্রদান বন্ধ করা। সিলেট জেলা ও মহানগরে যাত্রী পরিবহণ করার অধিকার সংরক্ষণ করে না এমন যানবাহন দ্বারা (ব্যাটারি চালিত রিক্সা, অটো বাইক, মটরবাইক, প্রাইভেট কার, লাইটেস ইত্যাদি, “অবৈধ যান”) দ্বারা যাত্রি পরিবহণ বন্ধ করা। নতুন ড্রাইভিং লাইসেন্স, ও ট্যাক্স, ফিটনেস, নবায়নে ও মালিকানা বদল সংক্রান্ত বি.আর.টিএ সিলেটের সকল প্রকার দুর্নীতি ও হয়রানি বন্ধ করা। সিলেটের সর্ববৃহত্ত পরিবহণ মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে জেলা ও মেট্রো আর,টি,সিতে মালিক, শ্রমিক প্রতিনিধি নিয়োগ প্রদান সহ অবৈধ যানবাহনের প্রতি পুলিশ প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে বৈধ ভাবে চালিত গরীব সিএনজি চালিত অটোরিক্সার মালিক ও চালকদের উপর বিভিন্ন কারণে-অকারণে মামলা, রেকারিং এর মাধ্যমে ট্রাফিক পুলিশের একতরফা ভাবে মামলা ও হয়রানি বন্ধ করতে হবে। এবং সিলেট জেলা ও মহানগরে সিএনজি চালিত অটোরিক্সার পার্কিং স্থানের ব্যবস্থা সহ নিম্নে বর্ণিত ০৬ দফা দাবীনামা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
৬ দফা দাবি বাস্তবায়ন না হলে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে ২০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন ও ২৩ সেপ্টেম্বর মানববন্ধন কর্মসূচী পালন করা হবে এবং বিভিন্ন উপজেলায় সভা, সমাবেশ করা হবে। ৩০ সেপ্টেম্বর মধ্যে দাবী-দাওয়া বাস্তবায়ন না হলে আগামী ৩ অক্টোবর হইতে অনির্দিষ্টকালের জন্য সিএনজি চালিত অটোরিক্সা চালকরা কর্মবিরতী পালন করা। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির