editor
প্রকাশিত: 8:46 PM, January 6, 2024
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট শাখার সভাপতি জননেতা আলহাজ্ব নযীর আহমদ বলেছেন, আগামী ৭ জানুয়ারী একতরফা নির্বাচন থেকে সবাইকে বিরত থাকতে হবে। জনগণ সরকারের পাতানো নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা সরকারকে ইতোমধ্যেই লাল-কার্ড দেখিয়ে দিয়েছে। তিনি বলেন, সরকার দেশকে মানবাধিকার লঙ্ঘনের অভয়ারণ্যে পরিণত করেছে।
তিনি আরো বলেন ইসলাম ও দেশের এই দুর্যোগ মুহূর্তে ছাত্র সমাজকে কঠোর ভূমিকা পালন করতে হবে। তাই আগামী ৭ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে সকলকে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানান আলহাজ্ব নযীর আহমদ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারী) বিকাল ৩টায় নগরীর তালতলাস্থ হোটেল ইস্ট এন্ড এ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার জনশক্তি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলবাবুল হক্ব চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে কুরআন থেকে তেলওয়াত করেন জেলা শাখার স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ শামসুর রহমান।
সেমিনারে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ মুর্শেদ চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবু নাসের জাহেদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মুহসিনুল হক্ব কিবরিয়া, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ শাফায়াত আসজাদ, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মদ নোমান আহমদ, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ শামসুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মাদ শাহেদ আহমদ, সদস্য মুহাম্মদ জাবির আহমদ।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট