editor

প্রকাশিত: 1:27 PM, November 13, 2022

সাইবার হামলা: বিশ্বব্যাপী ৩ মিলিয়ন ডলার মুক্তিপণ দিয়েছে উৎপাদন খাত

সাইবার হামলা: বিশ্বব্যাপী ৩ মিলিয়ন ডলার মুক্তিপণ দিয়েছে উৎপাদন খাত

সাইবার হামলা: বিশ্বব্যাপী ৩ মিলিয়ন ডলার মুক্তিপণ দিয়েছে উৎপাদন খাত

অনলাইন ডেস্ক:

বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা খাতের বিশ্বস্ত প্রতিষ্ঠান সফোস ‘দ্য স্টেট অব র‍্যানসামওয়্যার ইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোডাকশন’ নামে একটি নতুন জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী অন্য যেকোনো খাতের চেয়ে গত এক বছরে বিশ্বব্যাপী সর্বোচ্চ (প্রায় তিন মিলিয়ন ডলার) মুক্তিপণ দিয়েছে উৎপাদন খাত। এ খাতে গত ১২ মাসে যথাক্রমে ২০ লাখ ৩৫ হাজার ১৮৯ ডলার ও ৮ লাখ ১৯ হাজার ৩৬০ ডলার মুক্তিপণ দিতে হয়েছে।

স্টেট অব র‍্যানসমওয়্যার ২০২২ সমীক্ষায় ৩১টি দেশের মাঝারি আকারের প্রতিষ্ঠান থেকে ৫ হাজার ৬০০ জন আইটি পেশাদারদের ওপর জরিপ করা হয়েছে, যার মধ্যে উৎপাদন ও নির্মাণ খাতের ৪১৯ জন উত্তরদাতা ছিলেন৷

সংস্থার জরিপ অনুযায়ী, ৬৬ শতাংশ উৎপাদন এবং নির্মাণ খাতে সাইবার আক্রমণের জটিলতা আগের চেয়ে বেড়েছে এবং ৬১ শতাংশের ক্ষেত্রে রিপোর্ট অনুযায়ী আগের বছরের তুলনায় সাইবার আক্রমণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এসব আক্রমণে জটিলতা এবং পরিমাণও বৃদ্ধি পেয়েছে। এসব খাতে আগের চেয়ে গড়ে যথাক্রমে ৭ শতাংশ এবং ৪ শতাংশ বেড়েছে।

সফোস এর ঊর্ধ্বতন নিরাপত্তা উপদেষ্টা জন শিয়ের বলেছেন, ‘সাপ্লাই চেইন বা সরবরাহ মাধ্যমের সুবিধা থাকার কারণে উৎপাদন খাত সাইবার অপরাধীদের কাছে একটি আকর্ষণীয় লক্ষ্য হয়ে উঠেছে। পুরানো অবকাঠামো এবং পেশাগত থেরাপিস্টের পরিবেশে পর্যবেক্ষণের অভাবে আক্রমণকারীরা সহজেই নেটওয়ার্কের ভেতরে আক্রমণের সুযোগ পেয়ে যায়। আইটি এবং ওটি একত্রিত হওয়ায় আক্রমণের পরিধি যেমন বেড়েছে, তেমনি এসব হামলার হুমকি আরও জটিল করে তুলেছে।’

‘যদিও এর জন্য একটি নির্ভরযোগ্য ব্যাকআপ থাকা খুব প্রয়োজন, সেই সঙ্গে র‍্যানসামওয়্যার হামলার হুমকি মোকাবিলায় একটা বিশদ পরিকল্পনা থাকা জরুরি। সে ক্ষেত্রে প্রয়োজনে কোনো ব্যক্তির দ্বারা এটি পরিচালনা করে হুমকি মোকাবিলা করতে হবে। জটিল আক্রমণগুলোর ক্ষেত্রে ব্যাপক সুরক্ষার প্রয়োজন হয়। সক্রিয় আক্রমণকারীদের খুঁজে বের করা এবং প্রতিরোধ করার জন্য প্রশিক্ষিত এমন একটি ম্যানেজড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এমডিআর) টিম প্রতিষ্ঠানের জন্য যুক্ত করতে হবে’—যোগ করেন তিনি।

সমীক্ষার ফলাফলের আলোকে, সফোস বিশেষজ্ঞরা এসব সেক্টরে থাকা প্রতিটি সংস্থার জন্য কিছু পরামর্শ দিয়েছেন:

#প্রতিষ্ঠানের পরিবেশের সকল ক্ষেত্রে উচ্চমানের প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন এবং বজায় রাখা। #নিরাপত্তা নিয়ন্ত্রণগুলো নিয়মিত পর্যালোচনা করা এবং নিশ্চিত করা যে সেগুলো প্রতিষ্ঠানের চাহিদা মেটাতে পারছে কিনা। হুমকি শনাক্ত করা এবং তা প্রতিরোধের জন্য আক্রমণের সম্মুখীন হওয়ার আগেই সক্রিয়ভাবে অনুসন্ধান করা। যদি দলটির কাছে এটি করার জন্য সময় বা দক্ষতার অভাব থাকে, তাহলে একটি ম্যানেজড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এমডিআর) টিম আউটসোর্স করতে হবে।

#নিরাপত্তার মূল ফাঁকগুলো অনুসন্ধান করা এবং তা বন্ধ করে আইটি পরিবেশকে শক্ত করে তোলা: উদাহরণস্বরূপ প্যাচবিহীন ডিভাইস, অরক্ষিত মেশিন এবং খোলা আরডিপি পোর্ট। এই উদ্দেশের জন্য এক্সটেন্ডেড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এক্সডিআর) হতে পারে আদর্শ সমাধান।

#ব্যাকআপ তৈরি করা। ন্যূনতম ক্ষতি এবং তা পুনরুদ্ধারের জন্য সময় নিশ্চিত করতে সেই ব্যাকআপগুলো বা প্রস্তুতির প্র্যাকটিস করা।

ডিএসএস/ছা-০৩(১৩)১১

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১