editor

প্রকাশিত: 12:34 AM, April 27, 2021

সিলেটে করোনায় ফের মৃত্যুর মিছিল

সিলেটে করোনায় ফের মৃত্যুর মিছিল

নিজস্ব প্রতিবেদক
রেকর্ড গড়েছে সিলেটে করোনায় মৃত্যু। একদিনেই মারা গেলেন ৮ জন। ৭২ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের। সিলেটে করোনায় মৃত্যুর মিছিল চলছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের সিলেটে উদ্বেগ আর আতঙ্ক জেঁকে বসেছে। চিকিৎসকরা বলছেন- বেশি মৃত্যু হচ্ছে আইসিইউতে। চিকিৎসাধীন অবস্থায় রোগীরা মারা যাচ্ছে। সিলেটের আইসিইউতে জীবন-মৃত্যু নিয়ে লড়াই চলছে।
চিকিৎসকরা মূলত করোনার সঙ্গে মূল ‘ফাইট’ করছেন আইসিইউতে। এখানে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা বেশি থাকে। এ কারণে সিলেটের সরকারি ব্যবস্থাপনায় আইসিইউ’র পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায়ও আইসিইউতে রোগী এবং রোগ নিয়ে লড়াই করতে হচ্ছে। এতে সিলেটের চিকিৎসকরা সফল। কারণ সিলেটের আইসিইউতে করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা খুবই কম। সম্প্রতি মার্চ ও এপ্রিল মাসে এসে মৃত্যু বেড়েছে। করোনা আক্রান্ত রোগীদের দেরিতে হাসপাতালে নিয়ে আসা, বাসায় রেখে অক্সিজেন দেয়ার কারণে অনেক রোগীকে আইসিইউ সাপোর্টে নিলে বাঁচানো যাচ্ছে না বলে চিকিৎসকরা মনে করছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে- সিলেটে গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় একদিনে মারা গেছে ৮ জন করোনা রোগী। গত বছরের করোনার পিক টাইমেও এত রোগী একদিনে মারা যাননি। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে রোগী মৃত্যুর জানান মিলেছে। এপ্রিলেই একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। কিন্তু এবার একদিনে মারা গেলেন ৮ জন। মারা যাওয়া সব রোগীই হচ্ছে সিলেট জেলার বাসিন্দা। এই ৮ জনের মধ্যে সিলেটের কোভিড ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছেন ৩ জন। আইসিইউতে ওই রোগীদের নিয়ে প্রাণান্তকর লড়াই করেও বাঁচাতে পারেননি চিকিৎসকরা। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুশান্ত মহাপাত্র জানিয়েছেন, শামসুদ্দিনের আইসিইউ সবচেয়ে সফল। এই আইসিইউতে রোগী মৃত্যুর সংখ্যা খুবই কম। এখন উচ্চবিত্তরাও এই আইসিইউতে ছুটে আসছেন। ফলে দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে শামসুদ্দিনের আইসিইউতে প্রচণ্ড চাপ বেড়েছে। মেনেজ করে রোগী ভর্তি করতে হচ্ছে। তিনি জানান, অনেক ক্ষেত্রে খুব ক্রিটিক্যাল রোগী শেষ মুহূর্তে পাঠানো হয় শামসুদ্দিনে। ফলে তাদের বাঁচানোর কোনো সুযোগ থাকে না। এ জন্য করোনা আক্রান্ত হওয়ার পর থেকে রোগীকে চিকিৎসকদের পরামর্শ ও নজরে থাকার আহ্বান জানান। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ- পরিচালক ডা. হিমাংশু লাল রায় আশ্বস্ত করে বলেছেন- ‘করোনার চিকিৎসা নিয়ে সিলেটে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আমরা প্রস্তুত আছি। শামসুদ্দিনে গতকাল আইসিইউ মিলিয়ে রোগী ছিলেন ৭৩ জন। আরো ২৭ জন রোগী ভর্তির সুযোগ রয়েছে। এ ছাড়া ওসমানী হাসপাতালের দুয়ার খোলা রয়েছে। আইসিইউ, আইসোলেশন ওয়ার্ড আরো বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে। করোনা আক্রান্ত রোগীরা সিলেটে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে না বলে জানান তিনি। এখানে চিকিৎসকদের প্রাণান্তকর লড়াই অব্যাহত রয়েছে।’ এদিকে সিলেটের বেসরকারি হাসপাতালেও আইসিইউতে রোগী বেশি। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছেন ৫ জন রোগী। করোনা স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত সর্বশেষ সিলেট বিভাগীয় কোভিড রিপোর্টে জানা গেছে- সিলেটে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। গতকাল সিলেটে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫ জন। যার মধ্যে ১৮ জনই সিলেটের। সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২৩২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৩০ জন। এ ছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭১৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৩১৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৭৩ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২৯ জন। এরমধ্যে সিলেটের ১২৮ ও মৌলভীবাজারের আরো ১ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৪৪৩ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ৯৯৯ জন। এ ছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৮৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৯ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৫৫ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ৬ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে যে ৮ জন মারা গেছেন এরা সবাই সিলেট জেলার। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩২ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৬১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৭ জন রয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়