admin
প্রকাশিত: 12:17 AM, May 2, 2021
সময় প্রতিবেদক :: সিলেট-তামাবিল রোডের শিবগঞ্জে মধ্যরাতে পানির জন্য রাস্তা অবরোধ করেছে স্থানীয়রা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলের সামনে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। এসময় তারা বিভিন্ন শুকনো বস্তু দিয়ে রাস্তার মধ্যখানে আগুন ধরিয়ে দেয়
জানা যায়, ৪/৫দিন থেকে নগরীর পশ্চিম সোনারপাড়া এলাকায় বন্ধ রয়েছে পানি সরবরাহ। পানি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন এ এলাকার মানুষ। দুর দুরান্ত থেকে পানি সংগ্রহ করে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন তারা। দীর্ঘ এ ভোগান্তিতে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে।
বিক্ষোভকারী এক ব্যক্তি জানান, ৪/৫ সপ্তাহ থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। কয়েক মাইল দুর থেকে পানি এনে ব্যবহার করছি।
অপর এক ব্যক্তি বলেন, পানির এ সমস্যা দীর্ঘ দিনের। দুই দিন পর পর এ সমস্যায় আমরা ভোগান্তিতে রয়েছি। তীব্র এ পানি সংকটে সিসিকের কোন দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যায় নি বলে তিনি জানান।
শিগগির দীর্ঘ দিনের এ সমস্যা সমাধানের জন্য সিসিকের প্রতি দাবি জানান বিক্ষোভকারী।
এদিকে রাত সোয়া ১২টা পর্যন্ত রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। রাস্তা অবরোধের ফলে রাস্তার দু-পাশে বেশ কিছু পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের গাড়ি আটকা পড়তে দেখা যায়। এসময় নানা স্লোগান দেখা দিয়ে যায় বিক্ষোভকারীদের।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়