editor
প্রকাশিত: 9:44 PM, May 16, 2021
দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। রোববার (১৬ মে) দুপুর পৌনে ২টার দিকে সিলেট ঢাকা-মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপেশ রায়ের স্ত্রী বিউটি রায় ও তার দুই বছরের ছেলে রূপক রায়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সিলেটগামী বাসটি ঢাকা-মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার সাতমাইল এলাকায় আসার পর প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালকের পাশে বাসের সামনের সিটে ছেলেকে নিয়ে বসা ছিলেন বিউটি রায়। দুর্ঘটনার পর বাসের গ্লাস ভেঙে ছিটকে সংঘর্ষস্থলে পড়ে মা-ছেলের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় বাসের ও ইভেটকারচালকসহ ৬ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ওই সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধারের পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ