editor

প্রকাশিত: 4:51 PM, August 23, 2021

সিলেটে এবার তাঁতী দলের তিন নেতার পদত্যাগ!

সিলেটে এবার তাঁতী দলের তিন নেতার পদত্যাগ!

সিলেটে এবার তাঁতী দলের তিন নেতার পদত্যাগ!

নিজস্ব প্রতিবেদক
সিলেটে এবার বিএনপির অঙ্গসংগঠন তাঁতী দল থেকে তিন নেতা পদত্যাগ করেছেন। মহানগর তাঁতী দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক আজ সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

পদত্যাগীরা হলেন- সিলেট মহানগর তাঁতী দলের সভাপতি ফয়েজ আহমদ দৌলত, সাধারণ সম্পাদক শওকত আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার।

আজ সোমবার দুপুরে পদত্যাগের বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করেছেন সংগঠনটির মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার।

তিনি সাংবাদিককে বলেন, ‘যে দলে মূল্যায়ন নাই, গণতন্ত্রের আভাস নাই, সেখানে রাজনীতি করে যাওয়া কঠিন। আমরা শহীদ জিয়ার যে আদর্শ নিয়ে রাজনীতি করতাম, তা এখন দেখতে পাচ্ছি না।’

এক প্রশ্নের জবাবে গফফার সাংবাদিককে বলেন, ‘দেখুন, আমরা শুধু পদ পেলেই তো হলো না। আমাদের কর্মীরা মূল্যায়ন পাচ্ছে না। যারা নির্যাতিত হয়েছে, হামলা-মামলার শিকার হয়েছে, তারা যথাযথ মূল্যায়ন পাচ্ছে না। এজন্যই পদত্যাগ।’

এ তিন নেতার পদত্যাগের সাথে বিএনপি নেতা সামসুজ্জামান জামান ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের পদত্যাগের সম্পর্ক আছে কিনা? এমন প্রশ্নে তাঁতীদল নেতা আব্দুল গফফার বলেন, ‘সম্পর্ক বলতে জামান ভাই ত্যাগী নেতা। রাজপথের ইলিয়াস ভাই (ইলিয়াস আলী) পরেই আন্দোলন-সংগ্রামে জামান ভাইয়ের অবদান বেশি। তার মূল্যায়ন না হলে….তার তুলনায় আমরা তো বহু নিচে। জামান ভাইয়ের মূল্যায়ন না হওয়ায় আমরা দুঃখ পেয়েছি।’

দীর্ঘদিন পর গত মঙ্গলবার রাতে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরদিন, বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ান এডভোকেট সামসুজ্জামান জামান। তিনি একসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন। সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেন, এবারের জেলা ও মহানগর শাখার আহবায়ক কমিটিতে ত্যাগী ও পরীক্ষিতদের অবমূল্যায়ন করা হয়েছে।

এরপর শনিবার রাতে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করেন ১১ নেতা। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠিয়ে তারা পদত্যাগের কথা জানান

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৩/আগষ্ট/২০২১//রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ