editor
প্রকাশিত: 4:58 PM, September 21, 2021

ছাতকে অপহরণের ৬০ঘন্টা পর শিশু উদ্ধার
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক পৌরশহরের বাজনামহল এলাকার ইসলাম উদ্দিনের ১০বছরের ছেলে ইয়াছিন আহমদকে অপহরনের ৬০ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে উদ্ধার করেছে ছাতক থানা পুলিশ।
জানাযায় গত শনিবার দুপুরে ইসলাম উদ্দিনের বাড়ীতে পাশের মহল্লা লেবারপাড়ার তুতন মিয়ার ছেলে অটোরিক্সা চালক সেলিম মিয়া ও তার আত্মীয় পরিচয়দানকারী সহযোগি বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের চাতল পাড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে লায়েক মিয়া বেড়াতে আসলে ইসলাম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে আপ্যায়ন করা হয়।
আপ্যায়নের পর ইসলাম উদ্দিনের বসত ঘর ত্যাগ করে কাছের আকিজ ভেবারেজ কারখানার গেইটের সামনা হতে চকলেট জাতিয় খাবার খাইয়ে ইসলাম উদ্দিনের ছেলে ইয়াছিন আহমদকে তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার পর অজ্ঞাত স্থান হতে অপহরণকারী সেলিম ও লায়েক ইয়াছিনের পিতা ইসলাম উদ্দিনের কাছে মুক্তিপন দাবী করলে ইসলাম উদ্দিন পুলিশের দারস্থ হন।
ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন ও এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে এক অভিযান চালিয়ে ৬০ ঘন্টার মাথায় ঢাকার সায়দাবাদ এলাকা হতে শিশু ইয়াছিনকে উদ্ধার করে মঙ্গলবার ভোর ৫টায় ছাতক থানায় নিয়ে এসে দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিশুটির পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ২জন আসামীকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। এ ব্যাপারে থানার ওসি শেখ নাজিম উদ্দিন জানান জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। সকল অভিবাবক যেন শিশুদের প্রতি সর্তকদৃষ্টি রাখেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ