editor
প্রকাশিত: 8:12 PM, September 5, 2024

ফাইল ছবি
সদ্য পদত্যাগকারী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনারের বিচার দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।
এর আগে আজ দুপুরে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করে। এই কমিশনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এবং মো. আহসান হাবিব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ জাতীয় প্রেসক্লাবে ইসলামী যুব আন্দোলন আয়োজিত ‘আগামীর বাংলাদেশ-যুব সমাজের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। বক্তৃতায় তিনি সদ্য পদত্যাগকারী সিইসি ও অন্য কমিশনারের বিচার দাবি করেন।
আওয়ামী লীগ করার কারণে নিরপরাধ কারও নামে মিথ্যা মামলা হোক, তা চান না বলেও উল্লেখ করেন মুহাম্মদ ফয়জুল করিম। মিথ্যা মামলা, চাঁদাবাজি, জুলুম-অত্যাচারের অবসান চান তিনি। দেশের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারদের (এসপি) পেছনে যে অর্থ ব্যয় হয়, তাতে তাঁরা মনে করেন দেশ গরিব নেই বলেও উল্লেখ করে মুহাম্মদ ফয়জুল করিম বলেন, বাজেটের বড় অংশ চলে যায় রাষ্ট্রীয় কর্মচারীদের বেতন-ভাতার পেছনে। বাজেটের অর্থ জনগণের কল্যাণে কম ব্যয় হয়।
বৈঠকে বক্তব্য দেন বিকল্প যুব ধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দোহা আশরাফী, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাইমেন ফারুকী প্রমুখ। ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মো. নেছার উদ্দীনের সভাপতিত্বে বৈঠক সঞ্চালনা করেন সংগঠনটির মহাসচিব মুফতি মানসুর আহমদ।
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের