admin

প্রকাশিত: 11:49 AM, June 2, 2021

আরও সাত দেশ থেকে ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ

আরও সাত দেশ থেকে ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক
করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির কারণে শুক্রবার থেকে আরও সাতটি দেশ থেকে বাংলাদেশে বিমানের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে। এর আগে আরও চারটি দেশের বিমানের ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল বেবিচক। এবার আরও সাতটিসহ মোট ১১টি দেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

৪ জুন শুক্রবার প্রথম প্রহর অর্থাৎ রাত ১২টা ১ মিনিট থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞায় নতুন যুক্ত দেশগুলো হলো- বাহরাইন, বলিভিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, প্যারাগুয়ে, ত্রিনিদাদ ও টোবাগো এবং উরুগুয়ের নাম। আগে থেকে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, ভারত ও নেপাল।
তবে মহামারী পরিস্থিতির উন্নতি হওয়ায় কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ইরান, মঙ্গোলিয়া, ওমান, সাউথ আফ্রিকা ও তিউনিশিয়ায় থাকা ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।
বেবিচকের প্রজ্ঞাপনে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলো থেকে আপাতত কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। কোনো বাংলাদেশিও এসব দেশে যেতে পারবে না।

অবশ্য কোনো অনাবাসী বাংলাদেশি বা প্রবাসী কর্মী যারা গত ১৫ দিনে এসব দেশে গিয়েছেন তারা বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন।
তবে এক্ষেত্রে তাদের বাধ্যতামূলকভাবে সরকার মনোনীত কোনো প্রতিষ্ঠানে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন থাকতে হবে। এছাড়া বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোষ্টারিকা, ডেনমার্ক ও গ্রিস- এ ছয়টি দেশ থেকে কেউ বাংলাদেশে এলে তাদের নিজ খরচে ১৪ দিন বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
আর কুয়েত এবং ওমান থেকে কেউ এলে তাকে ৩ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর কোভিড পরীক্ষার ফল নেগেটিভ হলে তাদের বাকি ১১ দিন থাকতে হবে হোম কোয়ারেন্টিনে।

বাংলাদেশে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষা করে বিমানবন্দরে বাধ্যতামূলকভাবে নেগেটিভ সনদ প্রদর্শন করতে হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। তবে ১০ বছরের নিচের শিশুদের কোভিড সনদ দেখাতে হবে না। এছাড়া বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করলে যাত্রীদের ১৪ দিনের কঠোর হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার কথা বলেছে বেবিচক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১