editor
প্রকাশিত: 12:34 PM, August 23, 2021

সিলেটের রাজনীতিতে হঠাৎ আলোড়ন
নিজস্ব প্রতিবেদক
নিরবতার খোলসের মধ্যে থাকা সিলেটের রাজনীতি দীর্ঘদিন পর সরব হয়ে ওঠেছে। গেল কয়েকদিন ধরে হঠাৎ করেই আলোড়ন ওঠেছে সিলেটের রাজনীতিতে। করোনাকালে এই প্রথম সিলেটে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি সমানতালে আলোচনায় ঘুরপাক খাচ্ছে।
দিনটি ছিল ১৮ মার্চ। গেল বছর। স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০ দিনের বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করেছিল সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। ২৬শে মার্চ অবধি চলার কথা ছিল সেসব অনুষ্ঠান। কিন্তু হুট করে আসা করোনার কারণে ওই দিনই (১৮ মার্চ, ২০২০) সব অনুষ্ঠান স্থগিত করা হয়।
রাজনৈতিক দলগুলোর সূত্র জানিয়েছে, গত বছরের মার্চে মুজিববর্ষ উপলক্ষে ২০ দিনের বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করেছিল সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। ২৬শে মার্চ অবধি চলার কথা ছিল সেসব অনুষ্ঠান। কিন্তু হুট করে আসা করোনার কারণে ওই বছরের ১৮ মার্চ সব অনুষ্ঠান স্থগিত করা হয়। মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত হয়ে যাওয়ার পর করোনাকালে সিলেটে আওয়ামী লীগের মধ্যে আলোচনা-সমালোচনার সূত্রপাত ঘটিয়েছিল জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি। চলতি বছরের ৮ জানুয়ারি ওই কমিটির অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় আওয়ামী লীগ। কমিটি নিয়ে পক্ষে-বিপক্ষে কিছু আলোচনা-সমালোচনাও হয় তখন।
অন্যদিকে, করোনাকালে বিএনপির রাজনীতিতে সবচেয়ে বড় ‘ইভেন্ট’ ছিল জেলা শাখায় আহবায়ক কমিটিতে সদস্যবৃদ্ধি এবং জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন। গেল ৩ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ কমিটি পায় ছাত্রদল। এ নিয়ে তখন শোরগোলও হয়।
এর বাইরে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি ছিল অনেকটাই নিরব। মাঝেমধ্যে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ছাড়া বড় কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। এ দুই দলের বাইরে অন্য কোনো রাজনৈতিক দলকেও সক্রিয় দেখা যায়নি।
তবে দীর্ঘ নিরবতা পেরিয়ে ফের আলোড়ন ওঠছে সিলেটের রাজনীতিতে। আওয়ামী লীগ ও বিএনপিকে কেন্দ্র করেই মূলত এই আলোড়ন। নির্বাচন, কেন্দ্রীয় নেতাদের সফর, কমিটি গঠন, পদত্যাগ এসব মিলিয়ে সরগরম এখন সিলেটের রাজনীতির মাঠ।
আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, সিলেট-৩ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে দলটির রাজনীতি এখন খানিকটা নির্বাচনমুখী। দলীয় প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে জয়ী করতে বিভিন্ন পর্যায়ের নেতারা দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় ছুটে যাচ্ছেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এ আসনে উপনির্বাচন হতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাবিবের পক্ষে প্রচারণা চালাতে আওয়ামী লীগের পাঁচ কেন্দ্রীয় নেতা গতকাল রোববার সিলেটে এসেছেন। তারা হচ্ছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন। জাতীয় শোক দিবস উপলক্ষে তারা দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভায় এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভায় উপস্থিত ছিলেন। ভোট চেয়েছেন নৌকার পক্ষে।
মূলত কৌশল হিসেবে শোকসভাকে আওয়ামী লীগ সামনে রাখছে। একটি আসনের উপনির্বাচনের জন্য এতো এতো কেন্দ্রীয় নেতা আসছেন, বিষয়টি দলের জন্য ‘বিব্রতকর’ হতে পারে বলে মনে করছেন দায়িত্বশীল নেতারা। সেজন্যই সরাসরি নির্বাচনী প্রচারণার কথা না বলে শোকসভাকে সামনে রাখা হচ্ছে।
এর আগে ১৭ আগস্ট যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নেতৃত্বে সংগঠনের ২২ সদস্যের একটি দল সিলেটে আসে। তারা সিলেট-৩ আসনে তিনটি নির্বাচনী সভা করেন। এছাড়া ১৮ আগস্ট নগরীর রেজিস্ট্রারি মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদদের স্মরণে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিখিল। সে অনুষ্ঠানেও তিনি সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সর্বাত্মকভাবে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন।
নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে আগামী ২৫ আগস্ট (বুধবার) সিলেটে আসার কথা রয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর। এছাড়া ২৯ আগস্ট কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি এবং ১ সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রচারণা চালাতে সিলেটে আসছেন বলে জানা গেছে।
ছাত্রলীগ নেতৃবৃন্দ সিলেটে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথেও কথা বলবেন। দীর্ঘদিন ধরে কমিটিবিহীন সিলেট ছাত্রলীগ কোন পথে এগোবে, সে নির্দেশনাও দিতে পারেন তারা।
এর বাইরে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলাকে ঘিরেও সক্রিয় সিলেট আওয়ামী লীগ। এ দুই দিবসকে কেন্দ্র করে শোকসভা, আলোচনা সভার আয়োজন করেছে দলটি। ফলে দীর্ঘদিন পর দলীয় নেতাকর্মীরা একত্রিত হন।
এদিকে, সিলেটে বিএনপির রাজনীতিও এখন তুমুল আলোচনায়। জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি এবং মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠন নিয়ে ‘সিলেট টু লন্ডন ভায়া ঢাকা’ আলোচনায় নতুন গতি এসেছে বলে জানিয়েছেন নেতৃস্থানীয়রা। দু-চারদিনের মধ্যে মহানগর বিএনপির আহবায়ক কমিটি আসতে পারে বলে আভাস মিলেছে।
অন্যদিকে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘিরে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। দীর্ঘদিন পর গত মঙ্গলবার রাতে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরদিন, বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ানা এডভোকেট সামসুজ্জামান জামান। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ছিলেন। সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেন, এবারের জেলা ও মহানগর শাখার আহবায়ক কমিটিতে ত্যাগী ও পরীক্ষিতদের অবমূল্যায়ন করা হয়েছে।
এ নিয়ে বিএনপিতে তুমুল আলোচনা-সমালোচনার মধ্যেই কাল শনিবার রাতে আসে নতুন খবর। জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করেন ১১ নেতা। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠিয়ে তারা পদত্যাগের কথা জানান। রাতেই সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেন পদত্যাগী নেতা সিসিক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন। যিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিতে সদস্য পদে স্থান পেয়েছিলেন।
তবে পদত্যাগী ওই ১১ নেতার মধ্যে একজন, আক্তার আহমদ, যিনি জেলা শাখায় সদস্য হিসেবে রয়েছেন, তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেন! সংবাদবিজ্ঞপ্তি পাঠিয়ে তার দাবি, ‘দলের সিদ্ধানের প্রতি আমি পূর্ণ আস্থাশীল। আমি সদস্য পদ থেকে পদত্যাগ করার প্রশ্নই উঠে না। দলের সিদ্ধান্ত অমান্য করে কতিপয় বিপথগামী পদত্যাগ করেছেন। সেই তালিকায় আমার নাম দেখে আমি বিস্মিত ও হতবাক। আমি দলের সদস্য পদে ছিলাম, আছি এবং থাকবো। বিপথগামীদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার নাম দেখে কেউ বিভ্রান্ত হবেন না।’
বিএনপি সূত্রে ইঙ্গিত মিলেছে, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি নিয়ে পদত্যাগীর সংখ্যা আরো বাড়বে। এ নিয়ে জল ঘোলা হতে পারে অনেক।
তবে জল আরো ঘোলা হবে কিনা, তা সময়ই বলে দেবে। কিন্তু সিলেটের রাজনীতি এখন প্রায় পূর্ণমাত্রায়ই সরব, তা দিবালোকের মতোই পরিষ্কার।
সরব রাজনীতিতে দীর্ঘদিন পর জাতীয় পার্টিকেও নিরবতা ভাঙতে দেখা যাচ্ছে। সিলেট-৩ আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিকের পক্ষে জেলা জাপার বেশ কয়েকজন নেতা সক্রিয় রয়েছেন। দলটির স্থানীয় নেতাকর্মীও আছেন ভোটের মাঠে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৩/আগষ্ট/২০২১/রুজি
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১