editor

প্রকাশিত: 12:47 PM, February 1, 2023

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে “বঙ্গবন্ধু পরিষদ মিশিগান” এর আলোচনা সভা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে “বঙ্গবন্ধু পরিষদ মিশিগান” এর আলোচনা সভা

বঙ্গবন্ধু পরিষদ মিশিগানের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের পুরাতন জালালাবাদ ভবনে এই সভার আয়োজন করা হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মতিউর রহমান শিমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদ ফারিসের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা বঙ্গবন্ধু পরিষদ মিশিগানের সভাপতি ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ বলেন, ১০ জানুয়ারি বাংলার ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। এই দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে বেলা ১টা ৪১ মিনিটে পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন ; যা ছিল বাংলাদেশ জন্মের ইতিহাসের আরেক আশীর্বাদ এবং বিজয়গাঁথা। অন্ধকার হতে আলোয় যাত্রা। ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের পরই বাঙালি জাতি বঙ্গবন্ধুকে প্রাণঢালা সংবর্ধনা জানানোর জন্য অধীর অপেক্ষায় ছিলো। আনন্দে আত্মহারা লাখ লাখ মানুষ ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত তাকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানায়। বিকাল পাঁচটায় রেসকোর্স ময়দানে প্রায় ১০ লাখ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দেন। সশ্রদ্ধ চিত্তে তিনি সবার ত্যাগের কথা স্মরণ করেন, সবাইকে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করেন।

তিনি আরো বলেন, গত সেপ্টেম্বরে কনস্যুলেট সার্ভিস আয়োজন করার জন্য বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন চারটি সংগঠনকে দায়িত্ব দিয়েছিলেন ; এর মধ্যে আমাদের সংগঠনও একটি আয়োজক সংগঠন (বঙ্গবন্ধু পরিষদ মিশিগান) ছিলো। দুঃখের বিষ​য় মিশিগানের কিছুসংখ্যক দুষ্কৃতিকারির অসভ্য আচরণে বাংলাদেশ দূতাবাস ৪ দিনের সার্ভিসের পরিবর্তে ৩ দিন সার্ভিস দিয়েই উনারা চলে যান। এই ক্ষতিটা কার হলো? মিশিগানবাসীর ই। একটি কুচক্রি মহল আমাদের ক​য়েকজনের নাম ধরে ধরে মিথ্যা অপবাদ করে চলেছে। আমরা সাংবাদিক সম্মেলন করে তাদেরকে চ্যালেঞ্জ করেছিলাম এবং সাংবাদিক ভাইদেরও বলেছিলাম আসল সত্যতা বের করে আনার জন্য। তারা কোন সত্যতা প্রমাণ করতে পারেননি। আমি আজকের এই সভায় তাদের উদ্দেশ্যে আবারও চ্যালেঞ্জ করলাম, যারা অপবাদ দিচ্ছেন, তাঁরা তাদের কথা প্রমাণ করুন । আপনাদের মিথ্যা অপবাদ এবং বদনাম যদি সত্য প্রমাণ করতে পারেন, তাহলে আমরা আপনাদের পুরস্কৃত করবো। আর যদি প্রমাণ করতে না পারেন,  প্রকাশ্যে ক্ষমা চান। মিশিগানের কিছু দুর্নীতিবাজ বাংলাদেশ এসোসিয়েশনের বিল্ডিং, জায়গা, একাউন্টের টাকা সব খেয়ে-দেয়ে এসোসিয়েশনকে নিঃস্ব করে দেয়ার পরে ২০০৭ সালে আমরা আবার বাংলাদেশ এসোসিয়েশনকে পুনর্গঠন করে ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত কনস্যুলার সার্ভিসের আয়োজন করি। কিন্তু ২০১৬ সালে এই কনস্যুলার সার্ভিস আয়োজন করা হ​য় সিটি অব ওয়ারেনে একটি রিয়েল এস্টেটের বিল্ডিং-এ। এই সার্ভিসে প্রচন্ড রকমের দুর্নীতির কারণে সরকারের উচ্চমহল থেকে সরকারী একজন কর্মকর্তার বিরুদ্ধে ডিসিপ্লেনারি একশনও নেওয়া হ​য়। কিন্তু স্থানীয় দুর্নীতিবাজরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। তিনি বলেন, ত্রিশ বছর ধরে আমি এই কমিউনিটিতে আছি এবং বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত কোন ধরণের দুর্নীতি পাবেন না, যদি কোন ধরণের দুর্নীতি পেয়ে থাকেন তাহলে খুঁজে বের করেন, কথা দিলাম পুরস্কৃত করবো। আহাদ আহমেদ বলেন, মিশিগানে বাংলাদেশ এসোসিয়েশনের কথা ও কার্যক্রম শুনলে তাদের-ই বদহজম হয়, যারা বাংলাদেশ এসোসিয়েশনের সম্পত্তি হজম করে নিয়েছে। তিনি বলেন, ২০০৭ সালে বাংলাদেশ এসোসিয়েশন পুনর্গঠন করার পর ২০০৯ সালে আমরা গ্রীষ্মকালিন মেলার আয়োজন করি । তখন আমাদের সিনিয়র নেতাদের অনুরোধে এবং কমিউনিটির ঐক্যের স্বার্থে আমরা আমাদের মেলা পসপন্ড করে ঐক্যবদ্ধ্যভাবে একটি মেলা করার জন্য সম্মত হই। কিন্তু ঐক্যবদ্ধ মেলা করতে গেলে আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে হ​য়রানির শিকার হন। এবং বিষ​য়টি সিনিয়র নেতাদের দৃষ্টিগোচরে আনলে উনারা ছিলেন নিশ্চুপ। ঐ বৎসর মেলা পসপন্ড করার জন্য আমাদের সংগঠনের ন​য় হাজার ডলার ক্ষতি হ​য়। আশাকরি আজকের এই সভার পরে সিনিয়র নেতারা আমাদের এই ক্ষতির জবাব দিবেন। এই সময় তিনি মিশিগানের দুইটি প্রেসক্লাব সভাপতিকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ এসোসিয়েশনের অর্ধ মিলিয়ন ডলারের সম্পত্তি দুর্নীতিবাজদের দখলে চলে গেল, কিন্তু সাংবাদিক ও কমিউনিটির নেতা থাকা সত্বেও এর বিরুদ্ধে এক লাইনও লিখেননি কেন? এসোসিয়েশনের এতো সম্পত্তি দুর্নীতিবাজরা নিজেদের করে নিয়েছে, কিন্তু এই বিষয় নিয়ে আপনাদের কলম চলেনি। আশা করি এর সঠিক জবাব দিবেন। এছাড়াও সকল ধরনের ভানুমতির খেল বন্ধ করে দুর্নীতিবাজদের মুখোশ জনসম্মুখে প্রকাশ করতে বলেন তিনি। তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু পরিষদ মিশিগান” মিশিগানে একটি বঙ্গবন্ধু পাঠাগার করার পরিকল্পনা গ্রহণ করেছে।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মিশিগানে একটি স্থায়ী কনস্যুলেট আফিস স্থাপনের জোর দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে মিশিগান স্টেইট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমদ চান বলেন, দেশরত্ন শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আজ উন্নত, গণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশের পথে। ৫০ বছর পূর্বে জাতির পিতা যে স্বপ্ন দেখেছেন তা একে একে বাস্তবায়ন করে চলেছেন তারই সুযোগ্য কন্যা বিশ্ব নন্দিত রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা।

বিশেষ অতিথির বক্তব্যে মিশিগান স্টেইট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ মুছা বলেন, জননেত্রী শেখ হাসিনার কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি আমাদের পরাস্ত করতে পারবে না। আমরা সফল হবো, আমরা বিজয়ী হবো।- প্রেস বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির