editor
প্রকাশিত: 1:26 PM, November 3, 2020
অনলাইন ডেস্ক
নতুন রূপে ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা শুরু হয়েছে।
ইন্দোনেশিয়া থেকে আসা নতুন রেক (বগি) যুক্ত হয়ে বদলে গেছে সুবর্ণ এক্সপ্রেসের চেহারা। সাদা রঙের পুরনো বগি বদলে লাল-সবুজের ১৮টি নতুন বগি সংযোজন হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টায় চট্টগ্রাম-ঢাকা রুটের বিরতিহীন এই ট্রেনটি নতুন রূপে যাত্রা শুরু করেছে বলে জানা গেছে। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী।
রেলওয়ে থানার ওসি কামরুল হাসান জানান, ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের পুরনো রেক সরিয়ে নতুন রেক যুক্ত করা হয়েছে। সুবর্ণ এক্সপ্রেসের জন্য ইন্দোনেশিয়া থেকে ১৮টি নতুন কোচ আমদানি করা হয়। কোচগুলোর রঙ লাল-সবুজ। এখন থেকে যাত্রীদের ভ্রমণ আরও উন্নত হলো। গত ২৫ অক্টোবর থেকে নতুন রেকের সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি হয়।
চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ২০০৬ সালে সাদা চায়না বগি যুক্ত হয়। ১৪ বছর পর এসব সাদা বগি সরিয়ে ইন্দোনেশিয়ার লাল-সবুজের বগি যুক্ত হয়েছে। আগের মতো ১৮/৩৬ লোডে কাজ করবে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন।
ট্রেনকে আধুনিক ও উন্নত সেবা দেয়ার লক্ষ্যে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের অনেক পদক্ষেপের মধ্যে এটিও একটি পদক্ষেপ।
এতে এসি চেয়ার আছে ৮টি, শোভন চেয়ার ৭টি। এ ছাড়া শোভন চেয়ার, গার্ড ব্রেক, ডাইনিং মিলিয়ে দুটি (যেখানে আগে চাইনিজ সাদা রেকে একটি এসি গার্ড ব্রেক কাজ করত)। পাওয়ার কার আছে একটি।
তবে নতুন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে আসন সংখ্যা ৯টি কমেছে। আগে যেখানে ৮৯৯টি ছিল, সেখানে নতুন রেকে ৮৯০টি আসন রয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের