editor
প্রকাশিত: 5:04 PM, September 8, 2020
মাছে-ভাতে বাঙালি- এই প্রবাদ বাক্য অনেক পুরোনো। তবে এই খাদ্যাভ্যাস যে স্বাস্থ্যের জন্য ভাল, তা উঠে এসেছে গবেষণায়। নিয়মিত মাছ খেলে মানুষের আয়ু ও দৃষ্টিশক্তি বাড়ে। এছাড়াও মানব মস্তিষ্কের উর্বরতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে মাছ।
ন্যাশানাল সেন্টার ফর গ্লোবাল হেলথ অ্যান্ড মেডিসিন ইন টোকিও এবং সিঙ্গাপুরের লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটির গবেষণায় এই তথ্য উঠে আসে। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
সারাবিশ্বে জাপানিদের গড় আয়ু সবচেয়ে বেশি। এর পেছনে রয়েছে মাছ। ন্যাশানাল সেন্টার ফর গ্লোবাল হেলথ অ্যান্ড মেডিসিন ইন টোকিও’র স্বাস্থ্যবিদরা জানান, খাদ্যাভ্যাসের কারণেই গড় আয়ু বেড়েছে জাপানিদের। তাদের খাদ্যতালিকার প্রধান উপাদানই হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। আর এই অ্যাসিড থাকে তেলযুক্ত মাছে। সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড উপস্থিত রয়েছে। যা মস্তিষ্কের উর্বরতাও বৃদ্ধি করে।
এদিকে সিঙ্গাপুরের লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক দাবি করেন, মানুষের দৃষ্টিশক্তি বাড়াতেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভূমিকা রয়েছে।
ওই গবেষণা দলের প্রধান নিকোলাস বাজানের দাবি করেন, চোখের রেটিনার স্বাস্থ্য ধরে রাখতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এ জাতীয় খাবার নিয়মিত খেতে হবে।
5 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
5 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
4 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
8 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
2 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’
8 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে