editor

প্রকাশিত: 10:34 PM, May 12, 2020

বিয়ানীবাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ ।। আহত ১০

বিয়ানীবাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ ।। আহত ১০

8

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরশহরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষে প্রায় ১০ জন আহত হয়েছেন। ১১ মে সোমবার বিকাল ৩টায় পৌরশহরের প্রধান সড়কের পোস্ট অফিস মোড়ে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষের ঘটনায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাদী হয়ে ১৭ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, ঘটনার দিন বিকালে পৌরশহরের প্রধান সড়কস্থ পোস্ট অফিস মোড়ে উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অনিয়ম, দূর্ণীতি, লুটপাট ও মিথ্যে মামলায় বিএনপির নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এই সভার আয়োজন। বিকাল ৩টার দিকে বিয়ানীবাজার আওয়ামী লীগের একটি মিছিল সভাস্থলের পাশ দিয়ে অতিক্রম করার সময় প্রথমে উভয় পক্ষে বাকবিতন্ডা ঘটে। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় রাম দা, হকিষ্টিক, চাকু, লোহার রড, লাঠি ও ইট পাটকেল নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর হামলা চালায়। হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় গোটা শহরে আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে ও পথচারীরা দৌড়ে নিরাপদে আশ্রয় নেয়। খবর পেয়ে বিয়ানীবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষে উভয় পক্ষে প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে আব্দুল হামিদ, সফিক উদ্দিন, সমছ মিয়া, জইন উদ্দিন ও সাব্বির আহমদ রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়েছেন। তাদের মাথা, হাত ও শরিরের বিভিন্ন অংশে একাধিক কাটা জখম রয়েছে।
এ ঘটনায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান বাদী হয়ে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের ১৭ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৩, তারিখ ১১/০৫/২০২০ইং। মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের খুরশিদ আলমের পুত্র সরওয়ার হোসেন (৩৩), কালাইউরা গ্রামের রমুজ আলীর পুত্র সাহাব উদ্দিন (৪২), সুপাতলা গ্রামের হাজী আব্দুল আহাদ এর পুত্র কবির আহমদ (২৫), বড়দেশ গ্রামের মনজ্জির আলীর পুত্র ফয়ছল আহমদ (৩৬), ঘুঙ্গাদিয়া গ্রামের মোঃ নিজাম উদ্দিন এর পুত্র মোঃ আব্দুল­াহ (২৪), ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত মোঃ ইসহাক আলীর পুত্র মোঃ নিজাম উদ্দিন (৫৫), শ্রীধরা গ্রামের জমির আলীর পুত্র সুহেল আহমদ (২৪), ছোটদেশ গ্রামের রজব আলীর পুত্র শাবুল আহমদ (৩০), নবাং গ্রামের আনিসুল হক এর প্ত্রু ফয়জুল হক (৩৮), বড়দেশ গ্রামের আবুল হোসেনের পুত্র রনি আহমদ (২০), সুপাতলা গ্রামের নিমার আলীর পুত্র সুলতান আহমদ (৩৩), কোনাগ্রামের তাহির উদ্দিনের পুত্র রিয়াজ উদ্দিন (৩২), মাথিউরা গ্রামের শফিক উদ্দিনের পুত্র নজমুল ইসলাম (২৫), নিদনপুর গ্রামের কবির আহমদের পুত্র জামাল আহমদ (২০), কসবা গ্রামের আব্দুল খালিকের পুত্র আলী হোসেন (৩৫), খাসা গ্রামের নুরুল ইসলামের পুত্র জয়নুল ইসলাম (২৬) ও ঘ্ঙ্গুাদিয়া গ্রামের নিজাম উদ্দিনের পুত্র রফিক উদ্দিন (২০)।
এ বিষয়ে বিয়ানীবাজার থানায় অফিসার ইনচার্জ হিলে­াল রায় বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শান্তি শৃঙ্খলা রক্ষায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা : বেপরোয়া ‘ট্যাটু সুমন’ বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা : বেপরোয়া ‘ট্যাটু সুমন’ বাহিনী

4 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী

ওসমানীনগরে লুতফুর-সাজনা ও সাবেলের বেপরোয়া দৌরাত্ম্য

ওসমানীনগরে লুতফুর-সাজনা ও সাবেলের বেপরোয়া দৌরাত্ম্য

3 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য

জালালাবাদ চক্ষু হাসপাতালে গড়ে উঠেছে সিন্ডিকেট : কমিটি না থাকায় অচলাবস্থা কাটছে না

জালালাবাদ চক্ষু হাসপাতালে গড়ে উঠেছে সিন্ডিকেট : কমিটি না থাকায় অচলাবস্থা কাটছে না

3 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির

আলোচনায় উত্তর সিলেটের আলোচিত কথিত ‘বুঙ্গাড়ি’ নজরুল মোল্লা

আলোচনায় উত্তর সিলেটের আলোচিত কথিত ‘বুঙ্গাড়ি’ নজরুল মোল্লা

3 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত নামলেই যেন খুলে যায় চোরাচালানের ‘অবারিত দুয়ার’—এমন অভিযোগ স্থানীয়দের। তাদের ভাষ্য, দিনের আলো

সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট : ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট : ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

8 স্টাফ রিপোর্টার 5 সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ২ নম্বর ও ৪ নম্বর দোকানগৃহে

নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিলেট বিভাগ গনদাবি পরিষদ পর্তুগাল শাখা

নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিলেট বিভাগ গনদাবি পরিষদ পর্তুগাল শাখা

4 সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে এসে জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আলাউদ্দীনের হাতে পর্তুগাল প্রবাসী যুবক

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

5 পরিবেশ সুরক্ষা ও সুফলা প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

7 সিলেট নগর ভবনে পানির দাবিতে কলস, বালতি নিয়ে যাওয়ার ঘটনায় থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৪নং ওয়ার্ড

1
3