editor

প্রকাশিত: 1:48 PM, November 4, 2020

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন ইয়াসমিন নাহার রুমা

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন ইয়াসমিন নাহার রুমা

সুনামগঞ্জ প্রতিনিধি

রাহাদ হাসান মুন্না,তাহিরপুরঃ ২০১৯ সালে জাতীয় পর্যায়ে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা। মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ হতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জেলা প্রশানের সকল দায়িত্বশীলগণের উপস্থিতিতে সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমাকে অভিনন্দন জ্ঞাপন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনারগণ, সহকারী কমিশনার (ভূমি) সদর এবং সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত,বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন, ঝরেপড়া শিশুদের বিদ্যালয়ে নেয়া, পুষ্টিহীন মা ও শিশুদের সুস্বাস্থ্য রক্ষা, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হন ইয়াসমিন নাহার রুমা। ইয়াসমিন নাহার রুমা ৩১তম বিসিএসে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে প্রথম যোগদান করেন। এর পরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বপালন করেন বিজয়নগর উপজেলায়। পরবর্তীতে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কাজ করেন সিলেট বিভাগীয কমিশনার কার্যালয়ে। ইয়াসমিন নাহার রুমা সুনামগঞ্জ সদর উপজেলায় ২০১৮ সালের ২১ অক্টোবর যোগদান করেন। টানা দুই বছর এ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষা, শিশুদের খেলাধুলা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিশু ও অভিভাবকদের উদ্বুদ্ধকরণ, কাব স্কাউট গঠন, শিক্ষকদের মনোবল বৃদ্ধিসহ প্রাথমিক বিদ্যালয়ের আমূল উন্নয়ন সাধন করেন। তার এ ধরনের কার্যক্রমের জন্য সারা দেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ভূষিত হন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,