editor
প্রকাশিত: 6:53 PM, May 30, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে দুই মেয়রপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিটি করপোরেশন আচরণবিধি ২০১৬ এর বিধি ৫ লঙ্গনের অভিযোগে মঙ্গলবার (৩০ মে) বিকেলে দুই মেয়রপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।
দর্শানোর নোটিশপ্রাপ্তরা হলেন- আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল।
নোটিশে উল্লেখ করা হয়, সিটি করপোরেশন আচরণবিধি ২০১৬ এর বিধি ৫ অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে প্রচারণা শুরু করতে পারবেন না। যে কারণে এ দুই প্রার্থীকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন আগামী ২১ জুন। ২ জুন হবে প্রতীক বরাদ্দ। কিন্তু এরই মধ্যে মাঠ গরম করে রেখেছেন মেয়রপ্রার্থীরা। মেয়র পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র কিনলেও বাছাইয়ে বাদ পড়েন পাঁচজন। তাদের মধ্যে তিনজন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। এ অবস্থায় অপর বৈধ প্রার্থীদের মধ্যে মাঠে-ময়দানে দেখা মিলছে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসানকে।
এ তিন মেয়রপ্রার্থী প্রতিনিয়ত মাঠে প্রচারণা চালালেও নির্বাচন কমিশনের বিধি মেনে প্রচারণা না চালানোর অভিযোগ রয়েছে।
এস এ
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ