editor

প্রকাশিত: 8:36 PM, June 1, 2023

সামছুজ্জামান’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সামছুজ্জামান’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বহুগুণের অধিকারী, ব্যবসায়ী, সমাজসেবী, রাজনীতিবিদ, সামছুজ্জামান কর্মগুণে আজীবন সমাজে বেঁচে থাকবেন। যারা দেশ ও সমাজের কল্যাণে ভাল কাজ করেন, তাদেরকে মরণের পরও মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তেমনি গুণের অধিকারী হযরত শাহজালাল (রহ:) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মরহুম মোঃ সামছুজ্জামান। তাঁর জীবন আদর্শ অনুসরণ করে ব্যবসায়ী সমাজ কাজ করলে দেশ উপকৃত হবে। তিনি বলেন, সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে, সুখে-দুঃখে সামছুজ্জামান পাশে থেকে আমৃত্যু কাজ করেছেন। তাঁর মত সকল ব্যবসায়ীকে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।

তিনি গত ৩১ মে বুধবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে হযরত শাহজালাল (রহ:) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে সমিতির সভাপতি মোঃ সামছুজ্জামান এর স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হযরত শাহজালাল (রহ:) দরগাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নেহাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান দুদু’র পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক তাহমিন আহমদ, সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, প্রাইম ব্যাংক দরগা গেইট শাখার ম্যানেজার তাজ উদ্দিন, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি শাহ আহমদুর রব, আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, বন্দরবাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোস্তাক আহমদ খান।

শোকবার্তা পাঠ করেন দরগা বাজার সমিতির কার্যানির্বাহী পরিষদ সদস্য তানিমুল ইসলাম, মরহুমের জীবনী পাঠ করেন সমিতির অর্থ সম্পাদক সাকের আহমদ চৌধুরী।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পায়রা সমাজকল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম, দরগা বাজার সমিতির উপদেষ্টা জাহাঙ্গীর আহমদ, সৈয়দ মুজিবুর রহমান, রাজারগলি সমাজকল্যাণ সংঘের সাবেক সভাপতি মোশাররফ হোসেন জাহাঙ্গীর, মহানগীর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুফতি আব্দুর খাবির, সাধারণ সম্পাদক আনোয়ারুছ সাদাত, মহানগর যুবলীগ নেতা মুছাদ্দিকুন নবী ও সিতার মিয়া, দরগা বাজার সমিতির সহ সভাপতি জুনেদ আহমদ শওকত, লুৎফুর রহগমান লিলু, সহ সাধারণ সম্পাদক মোঃ হেলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মোঃ মাহবুব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ খলিলুর রহমান কামরান, আইন বিষয়ক সম্পাদক সাজিদুর রহমান, কার্যনির্বাহী পরিষদ সদস্য এ.এস.এম মোর্শেদ আহমদ টিপু, কামরুল ইসলাম, শহিদুল হক প্রমুখ। এছাড়াও নগরীর অসংখ্য ব্যবসায়ীবৃন্দ স্মরণ সভায় উপস্থিত ছিলেন।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও শেষে মরহুম সামছুজ্জামান, শায়খুল হাদীস মুহিব্বুল হক গাছবাড়ী ও শেখ মোঃ মকন মিয়া চেয়ারম্যান এর রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম ও সমাজ সেবা সম্পাদক মাওলানা আশরাফুল হক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক