editor
প্রকাশিত: 2:56 PM, November 5, 2020
অনলাইন ডেস্ক
কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তার মো. ফয়সল হোসেন (২৫) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া মধ্যমপাড়ার মো. মীর কাসেমের ছেলে।
বৃহস্পতিবার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া মধ্যমপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
লে. কর্নেল ফয়সল বলেন, বৃহস্পতিবার ভোরে উলুবনিয়া মধ্যমপাড়ায় মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবি অভিযান চালায়।
এক পর্যায়ে ব্যাগ হাতে সন্দেহজনক একজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে লোকটি ধানক্ষেতের ভেতর দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে।
“লোকটির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় পাশের ধানক্ষেত থেকে লোকটি দৌঁড়ে পালানোর সময় ছুড়ে ফেলা একটি প্যাকেট থেকে উদ্ধার করা হয় আরো ২০ হাজার ইয়াবা।”
বিজিবির অধিনায়ক জানান, সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের