editor

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

সিলেটে লাইভে এসে আত্মহনন: তরুণের দাফন সম্পন্ন

সিলেটে লাইভে এসে আত্মহনন: তরুণের দাফন সম্পন্ন

7

নিজস্ব প্রতিবেদক

4

সিলেটে ফেসবুক লাইভে এসে আত্মহনন করেছে সিলেট টেকনিকেল ট্রেনিং ইনস্টিউশনের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী আলহাজুর রহমান (১৯)।

3

বুধবার রাত নয়টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার আলমপুরে এ ঘটনা ঘটে। নিহত আলহাজ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।

তিনি পরিবারের সদস্যদের সঙ্গে আলমপুর এলাকার ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

3

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আলহাজ রাত নয়টার দিকে তিনি নিজ কক্ষে দরজা আটকে গান বাজাচ্ছিলেন। পরে পরিবারের সদস্যরা ডেকে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠায়।

4

এ ঘটনায় মোগলাবাজার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।

সিলেট মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাহাবুল ইসলাম বলেন, ‘প্রেমঘটিত বিষয় নিয়ে আলহাজ উদ্দিন নামের ওই তরুণ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পরিবারিক সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় জকিগঞ্জের দরগাবাহারপুর গ্রামের বাড়ীতে কলেজ ছাত্র আলহাজের লাশ দাফন করা হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম। এলাকায় চলছে না আলোচনা সমালোচনা।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, ঘটনাটি ঘটেছে সিলেট শহরের মোগলাবাজার থানা এলাকায়। জকিগঞ্জ থানা পুলিশ নিহতের বাড়ীতে গিয়ে খোঁজ খবর নিয়েছে। পরিবার সদস্যরা জানান, আলহাজের আত্মহত্যার সঠিক কোন কারণ জানাতে না পারলেও মৃত্যুর পূর্বে সে ফেসবুক লাইভে এসে একটি মেয়ের প্রতি অভিমানের কথা প্রকাশ করেছে। আত্মহননের আগে সে ফেসবুক স্ট্যাটাসে লিখেছে, “ কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারা অনেক স্বার্থপুর হয় প্রিয় মানুষটার বিষয়ে। সবকিছু দিয়ে তাদের পেতে চায়। আর আমি কোনভাবে পাইনি। চলে যাচ্ছি না ফেরার দেশে। ভালোবেসোনা ঠকে যাবে।” এ স্ট্যাটাস দেয়ার প্রায় এক ঘন্টা পরে লাইভে এসে আত্মহত্যা করে। ফেসবুক কর্তৃপক্ষ আত্মহননের লাইভটি সরিয়ে ফেলেছে এবং বর্তমানে তার আইডিটি বন্ধ রয়েছে।

নিহতের চাচা আফজল হোসেন জানান, সাউন্ডবক্সে গান বাজিয়ে আত্মহত্যা করায় পরিবারের লোকজন কিছু বুঝতে পারেনি। পরে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়। তিনি তার ভাতিজার মৃত্যুর রহস্য উদঘাটন করতে পুলিশের কাছে দাবী জানিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

4 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

3 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

2 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

6 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

2 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

4 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

4 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

8 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

1
6