editor
প্রকাশিত: 9:36 PM, July 4, 2023
সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের চার বারের নির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম ঢাকাস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে শপথ গ্রহণ শেষে মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে বিমান যোগে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে শত শত নারী-পুরুষ শিশু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁকে বিপুলভাবে সংবর্ধনা জানান।
ফুলে ফুলে নজরুল ইসলাম মুনিমকে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত করেন তারা। এর আগে কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের ছড়ারপারস্থ বাসা এলাকা থেকে শত শত মোটরসাইকেল সহ গাড়ির বহর নিয়ে নজরুল ইসলাম মুনিমকে বরণ করতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সমবেত হন ১৪নং ওয়ার্ডের কৃতজ্ঞ মানুষ। বিকেল ৪টার দিকে বিমান এসে পৌঁছে। পরে তিনি সমবেত জনতার সামনে এসে দাঁড়ান ও কোলাকুলি করে ভালোবাসা বিনিময় করেন।
এসময় শত শত মানুষ মুমিন ভাই মুমিন ভাই স্লোগানে বিমান বন্দর এলাকা মুখরিত করে তুলেন। সংবর্ধনার জবাবে কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম বলেন, ১৪নং ওয়ার্ডবাসী আমাকে যে সম্মান ও ভালোবাসা উপহার দিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। ওয়ার্ডবাসীর ভালোবাসার ঋণ শোধ হবার মতো নয়। তিনি বলেন, মহান রাব্বুল আলামীনের দয়া আর ওয়ার্ডবাসীর মহামূল্যবান রায়ে আমি চতুর্থ বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আমার এই বিজয় আমার প্রাণপ্রিয় ওয়ার্ডবাসীকে উৎসর্গ করলাম।
তিনি আরো বলেন, ১৪নং ওয়ার্ডবাসী তাদের অন্তরে আমাকে স্থান দিয়েছেন এটা আমার জন্য একটি বিরাট অর্জন। আমি ওয়ার্ডবাসীর দেওয়া ভালোবাসা আর ¯েœহশীষকে গভীর শ্রদ্ধার সাথে অন্তরের গভীরে গেঁথে রাখব। আমি কাউন্সিলর হিসেবে একজন সেবক, ভাই, বন্ধু ও স্বজন হয়ে আপনাদের সুখে-দুঃখে আজীবন পাশে থাকতে চাই।
তিনি কষ্ট করে তাঁকে বিপুলভাবে সংবর্ধনা প্রদানের জন্য ওয়ার্ডবাসীকে ধন্যবাদন জ্ঞাপন করেন ও তাদের সুন্দর সফল জীবন কামনা করেন। মোটর শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছড়ার পারে এসে শেষ হয়।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১