editor
প্রকাশিত: 7:24 PM, July 5, 2023
বাংলাদেশ উশু ফেডারেশনের নিবন্ধনকৃত চাইনিজ উশু ফাইটার স্কুলের আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৩০ দিনব্যাপী বিনামূল্যে মেয়েদের উশু মার্শাল আর্ট প্রশিক্ষণ কর্মশালায় সনদ অর্জন করেছে সিলেট অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সূচনা দাস মনিষা। শুক্রবার বিকালে ৫টায় জাতীয় উশু ব্ল্যাক বেল্ট হোল্ডার ও চাইনিজ উশু ফাইটার স্কুলের ব্ল্যাকবেল্ট হোল্ডার, ও সিলেট জেলা উশু এসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক মো. আরিফ উদ্দিন ওলির কাছ থেকে মনিষা এই সনদ গ্রহণ করেন।
চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক ও সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। এছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।
মো. আরিফ উদ্দিন ওলি বলেন, সিলেটে চাইনিজ উশু ফাইটার স্কুলের মাধ্যমে অনেক খেলোয়াড়রা স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনেক সাফল্যের অবদান রেখেছেন। চাইনিজ উশু ফাইটার স্কুল সব সময় ছেলে-মেয়েদের আত্মরক্ষা ও সার্বিক শরীর চর্চার বিষয়ে গুরুত্বসহকারে অবদান রেখে চলেছে। আমে মনি করি দীর্ঘ ১ মাস উশু প্রশিক্ষণের মাধ্যমে উশু খেলার নিয়ম কানুন ও আত্মরক্ষার কৌশল সহ অনেক কিছু শিখতে সক্ষম হয়েছেন শিক্ষার্থীরা। বর্তমানে সিলেটে উশু অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিলেটে উশুকে আরো জনপ্রিয় করে তুলতে আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্টসহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। বিজ্ঞপ্তি
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১