editor
প্রকাশিত: 10:23 PM, July 7, 2023
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, তরুণরা যখনই যেগে উঠে, তখনই যেকোন আন্দোলন সফল হয়। এই সরকারের কাছে জনগণের মৌলিক অধিকার নেই। এভাবে একটি দেশ চলতে পারে না। দেশের জনগণ এই অবৈধ সরকারের পতন চায়। আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কথা বলার অধিকার, ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ করেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা। আজ বিএনপির সঙ্গে জনগণ রাজপথে নেমে এসেছে। দেশের মানুষের অধিকার বঞ্চিত যুবসমাজের অধিকার জন্য সারাদেশের ন্যায় আগামী ৯ জুলাই সিলেটে তারুণ্যের সমাবেশে দলমত নির্বিশেষে যোগ দিয়ে এই সরকার পতন আন্দোলন বেগবান করতে হবে।
শুক্রবার (৭ জুলাই) রাতে নগরীর দরগা গেইট এলাকায় ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আগামী ৯ জুলাই সিলেটে তারণ্যের সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সাদিক মিয়া ও সাধারণ সম্পাদক নাজির হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, সহ সভাপতি মাসুক এলাহী, জেলা শ্রমিক দল নেতা নুরুল ইসলাম, মহানগর শ্রমিকদলের সভাপতি ইউনুছ মিয়া, শ্রমিক দল নেতা লিটন আহমদ, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য সৈয়দ সাব্বির আহমদ, ১নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান, রফিকুর রহমান, তানভির রহমান, আমিনুল হক, সহ সাধারণ সম্পাদক কাজী শাহরিয়ার পাপ্পু, সহ সাংগঠনিক সম্পাদক লিমন আহমদ, ফয়েজ আহমদ, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক আল হেলাল, প্রচার সম্পাদক শাহীন আহমদ, অর্থ সম্পাদক সৈয়দ কামাল আহমদ, মহিলা সম্পাদক সৈয়দা তানিয়া, নাজু বেগম, রুজি বেগম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক রাজিব আহমদ, সহ বিজ্ঞান বিষয়ক সম্পাদক হাসান মো. বাবলু, সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম আলী জাহেদ শাহ, আপ্যায়ন সম্পাক মোস্তাফিজুর রহমান, সদস্য সুহেল, আনোয়ার আলী বাইন উদ্দিন, কেনু মিয়া, দুলাল মিয়া, মুক্তার মিয়া, এনাম, জুবের আহমদ, মো. শহীদ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১