editor
প্রকাশিত: 6:40 PM, July 9, 2023
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার দুই চিকিৎসকের মুক্তির দাবি জানিয়েছেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি সহ সরবস্তরের ডাক্তার)। একইসঙ্গে ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশনার নিন্দা জানিয়েছে তারা।
রোববার (০৯ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ গেইটের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান ওজিএসবির ও সর্বস্তরের চিকিৎসকরা।
অভিযোগ প্রমাণের আগেই ডা. মুনা ও শাহজাদীকে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানানো হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাহ ফাহমিদা সিদ্দিক পপির পরিচালনায় বক্তব্য রাখেন ওজিএসবির সভাপতি পার্কভিউ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. দিলীপ কুমার বলেন, কোনো মৃত্যুই কারো কাম্য নয়, কিন্তু জটিলতা এড়ানো যায় না। পৃথিবীর কোথাও জটিলতার জন্য ফৌজদারি মামলা হয় না। বিনা বিচারে গ্রেফতার চিকিৎসকদের জামিন না হওয়া দুষ্ট লোকদের সুযোগ করে দেওয়ার শামিল। তাই চিকিৎসকদের জামিন ও মামলা প্রত্যাহার করা হোক। প্রমাণের আগেই তাদের হয়রানি বন্ধ করা হোক।
এ ধরনের ঘটনায় সংকট বাড়বে জানিয়ে তিনি বলেন, জটিল রোগীর চিকিৎসা করতে গিয়ে যদি চিকিৎসকরা হামলা-মামলার শিকার হয়, তাহলে চিকিৎসকরা আর জটিল রোগীর চিকিৎসা করতে সাহস পাবে না। এতে রোগীদের ভোগান্তি এবং মৃত্যুর হার বেড়ে যাবে।
সংগঠনের সেক্রেটারি ওসমানী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর নাসরিন আক্তার বলেন, প্রসব বেদনায় কাতর জটিল রোগর চিকিৎসা দিতে গিয়ে আমাদের চিকিৎসকরা আজ জেলে। পৃথিবথাও এমন নজির নেই। আমি গ্রেফতার হওয়া চিকিৎসকদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি। তাদের জেলে অবস্থান একটি বাজে নজির
এর আগে অভিযোগ প্রমাণ হওয়ার আগেই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দুই চিকিৎসককে গ্রেফতারসহ সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে এবার মাঠে নামছে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন।
এই প্রতিবাদ বাংলাদেশের সর্বস্তরের চিকিৎসকদের জন্য উল্লেখ কর সারাদেশে একই সময়ে মানববন্ধন ও চিকিৎসক ওজিএসবি এবং সর্বস্তরের চিকিৎসকবৃন্দের ব্যানারে ৯ সার চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে শহীদ মিনারের সামনে ও ওসমানী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের জন্যে সিলেটের সকল চিকিৎসকদের বিনীত অনুরোধ করা হয় যেন সবাই দুপুর ১২টা থেকে ১টার মধ্যে উক্ত কার্যক্রমে জড়ো হন।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন, রাকিব আলী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. নমিতা রানী সিনহা। উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহানা ফেরদৌস, নর্থ ইস্ট মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. নাহিদ ইলোরা, প্রফেসর ডা. মোখলেছুর রহমান, প্রফেসর ডা. এনায়েত হোসেন, প্রফেসর ডা. কাজী জানে আলম, ডা. আবু সাইদ আব্দুলাহ মকুল, ডা. আর. কে. এস রয়েল, ডা. তরিকুল ইসলাম, ডা. আখলাক আহমেদ আজিজুর রহমান রোমান, ডাঃ আশিক আনোয়ার বাহার সহ ওজিএসবি ও সর্বস্থরের ডাক্তার প্রমুখ।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১