editor
প্রকাশিত: 2:43 PM, July 11, 2023
ডিএসএস ডেস্ক :: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠালে আপত্তি করবে না নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১১ জুলাই) ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এমন অবস্থানের কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
এর আগে বেলা ১১টা থেকে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের বিষয়ে ইইউ প্রতিনিধি দলের প্রধান চেলেরি রিকার্ডো ও সিইসি কোনো মন্তব্য করতে চাননি।
পরে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ইসির অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষকদের আবেদনগুলো সেপ্টেম্বরের মধ্যে এলে ভালো হয়। আরও কিছু ফর্মালিটিস আছে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স দরকার হবে। সেক্ষেত্রে তারা যত খুশি নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠাতে পারে, তাতে কোনো আপত্তি নেই কমিশনের।
তিনি বলেন, তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিলেন। আমাদের ভোটার, ভোটকেন্দ্র, পর্যবেক্ষক পাঠানোর বিষয় ও সিসি ক্যামেরা ইত্যাদি প্রসঙ্গে। তাদের একটা টেকনিক্যাল টিম আমাদের সঙ্গে ১৮ থেকে ২২ তারিখের মধ্যে বৈঠক করবেন। আমাদের নির্বাচন ব্যবস্থাপনার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তাদের যে জিজ্ঞাসা ছিল কমিশন তাদের সন্তুষ্ট করেছেন।
এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব আরও বলেন, তারা আমাদের পরিস্থিতি দেখেছেন। আমাদের প্রস্তুতি দেখেছেন। যত খুশি পর্যবেক্ষক পাঠাতে পারবে, তাতে কোনো সীমাবদ্ধতা নেই।
বৈঠকে নির্বাচন কমিশন বলেছে ৯১১টা নির্বাচন করেছে, সেক্ষেত্রে তারা সন্তুষ্ট। পরিবেশ নিয়ে সন্তুষ্ট। তারা আরও বিস্তারিত আলোচনা করবে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয় নাই। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা নিয়ে তারা আমাদের কাছে কিছু জানতে চায়নি। তারা জানতে চেয়েছেন ভোটার সংখ্যা কত।
অশোক কুমার দেবনাথ বলেন, কমিশনের সক্ষমতা নিয়ে সন্তুষ্ট কিংবা অসন্তুষ্ট কিছুই প্রকাশ করেননি তারা। আমাদের দ্বাদশ ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম কি না তা জানতে চেয়েছেন।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১