editor

প্রকাশিত: 9:00 PM, July 11, 2023

“আদিবাসী নারীদের ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত”

“আদিবাসী নারীদের ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত”

পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) ও বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক (বি.আই.ডব্লিউ.এন.) এর আয়োজনে এবং দাতা সংস্থা এফ.আই.এম.আই. এর সহায়তায় অ্যাডভোকেসি এন্ড লবি ফোকাসড ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ (Advocacy and Lobby Focused Capacity Building Workshop) শিরোনামে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই ২০২৩) সকাল সাড়ে ১০টায় সিলেটের খাদিমনগরের এই ওয়ার্কশপের আয়োজন করা হয়।
বেসরকারী প্রতিষ্ঠান পাসকপ এর হলরুমে সহকারী প্রকল্প সমন্বয়কারী রিমা পাত্র এর উপস্থাপনায় কর্মশালার শুভ উদ্ভোধন করেন পাসকপ এর নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র।
দিনব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সম্রাট হোসেন, জেলা প্রেস ক্লাব, সিলেট এর সভাপতি হাসিনা বেগম, পাসকপ এর প্রকল্প সমন্বয়কারী লাবনী স্বার্তী, কাপেং ফাউন্ডেশন এর প্রকল্প সমন্বয়কারী ফাল্গুনী ত্রিপুরা। কর্মশালায় অতিথিবৃন্দ বলেন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নারী সমাজ ক্ষমতায়ন ও অগ্রগতির ক্ষেত্রে ইতিমধ্যে বিশে^ দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু থেমে নেই নারীর প্রতি বেষম্য ও নির্যাতন। এর প্রতিরোধে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পারিবারিক ও সামাজিকভাবে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা সম্ভব নয়। নারী ক্ষমতায়ন এর অর্থ এই নয় যে নারীরা পুরুষের উপর খবরদারী করতে হবে। নারী ক্ষমতায়ন মানে হলো সকল কার্যক্রমে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা। পারিবারিক ও সামাজিকভাবে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর মতামতকে প্রাধান্য দেওয়া। বক্তারা আরো বলেন বর্তমান সরকার নারীবান্ধব তাই নারীর কর্মপরিবেশ তৈরির পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়ায় আজ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে শুরু করে বিভিন্ন পদে নারীরা নেতৃত্বে আছেন। এ পরিবর্তন একদিনে হয়নি। এটা ধীরে ধীরে হয়েছে। সেভাবে আদিবাসী নারীদেরও এগিয়ে আসতে হবে। নিজের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে পরিবার ও সমাজ থেকে নারীর প্রতি সহিংসতা বন্ধ করার পদক্ষেপ নিতে হবে। অংশগ্রহকারীদের মধ্য থেকে আরো বক্তব্য প্রদান করেন- সেনাপতিটিলা-ভুবিরতল নারী সংগঠনের সভানেত্রী রেবতি পাত্র, আদিবাসী নারী উন্নয়ন সংগঠন, কুশিরগুল এর সভাপতি সুমেলা পাত্র, মুন্ডা জাতি উন্নয়ন সংগঠন এর সভানেত্রী মালা মুন্ডা, নারী নেত্রী পান্না পাত্র ও সুসন্তি পাত্র প্রমূখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১