editor

প্রকাশিত: 10:15 PM, July 13, 2023

আ.লীগ সরকারকে অবৈধ সরকার বললেল ইউনিয়ন আ.লীগ সভাপতি মুল্লুক হোসেন

আ.লীগ সরকারকে অবৈধ সরকার বললেল ইউনিয়ন আ.লীগ সভাপতি মুল্লুক হোসেন

সিলেটের কোম্পানীগঞ্জে এক আওয়ামী লীগ নেতার বক্তব্যে তোলপাড় শুরু হয়েছে। চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়। ওই নেতা বর্তমান সরকারকে “অবৈধ সরকার” বলে স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দের অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন সরাসরি ফেসবুক লাইভে এসে। তার এমন বক্তব্যের প্রতিবাদ ও আত্মপক্ষ সমর্থন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ। তারা গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তবে মুল্লুক হোসেন নিজের বক্তব্যের ব্যাপারে দোষ দিয়েছেন তার নিজের “মুখ” কেই। বলেছেন কথাটি আসলে মুখ ফস্কে বেরিয়ে গেছে।

জানা গেছে, খনিজ সম্পদে সমৃদ্ধ সিলেটের এই সীমান্তবর্তী উপজেলার বালু সম্পদ নিয়ে চলছে এলাহীকান্ড। বিভিন্ন সূত্র জানায়, কোম্পানীগঞ্জের বালুমহালের উত্তোলিত বালু থেকে ফুট প্রতি ৪/৫ টাকা করে চাঁদা আদার করেন উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেন। আর তার এ চাঁদাবাজির মূল হাতিয়ার তার ছেলে বাবুল, জামাল, মনির, ভাতিজা জাহাঙ্গীর কবির, তোফাজ্জল ও সিরাজুল।

তার দাবিকৃত চাঁদা না দিলে তিনি বৈধ ইজারাদার ও তাদের লোকজনের বিরুদ্ধে নানা স্থলছুঁতায় এলাকাবাসীকে ক্ষেপিয়ে তোলার অপচেষ্টা চালান। অতীতেও তিনি এমন কান্ড করেছেন বহুবার। অতিসম্প্রতি আবারও তার মনমত চাঁদা আদায়ে বাধা প্রদান করায় তিনি এলাকাবাসীকে নিয়ে আন্দোলনের হুমকি দিচ্ছিলেন।

তারই ধারাবাহিকতায় তিনি ফেসবুক লাইভে এসে ইজারাদার শ্রমিক সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের মানুষের উদ্দেশ্যে অশ্লীল গালাগাল করতে থাকেন। গালাগালের এক পর্যায়ে মুল্লুক স্থানীয় যুবলীগকে আক্রমন করেও বক্তব্য রাখেন। এমনকি সরকারকেও ‘অবৈধ’ আশ্বাস দেন। তার বক্তব্যটা ছিল এরকম, ‘এই অবৈধ সরকারের অবৈধ মেশিনের দ্বারা জোরপূর্বক সাধারণ পাবলিককে হয়রানি করতেছে’।

এরপরই তিনি ‘যুবলীগ-টুবলীগ’ বলে এসময় তার হাতে একটি রামলাও দেখা নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, মুল্লুক প্রাইয় চাঁদা আদায়ের জন্য রামলা হাতে নিয়ে নৌকায় বালুমহালের ইজারাদার ও শ্রমিকদের নান হুমকি-ধামকি দিয়ে থাকেন। এবারও তিনি সেরকমই নাটক করছেন।

যুববলীগকে জড়িয়ে মুল্লুকের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ। তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কোম্পানীগঞ্জে বালুমহাল ইজরার সাথে বা এই ব্যবসার সাথে উপজেলা যুবলীগের কোনো নেতার কোনো ধরনের ব্যবসার সম্পৃক্ততা নেই। অথচ পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেন সরকারকে অবৈধ ভাষায় আখ্যা দেয়ার পাশাপাশি যুবলীগকে উদ্দেশ্য করে অশ্লীল গালাগাল করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও তারা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর সাংগঠনিক কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে মুল্লুক হোসেন প্রথমে কুটনৈতিক মারপ্যাঁচ চালানো চেষ্টা করেন। বলেন, দু’বছর আগের দেয়া তার একটা বক্তব্যকে কেন্দ্র করে এখন এসব ভিডিও ভাইরাল করা হচ্ছে। আর তা করা হচ্ছে ইজারাদার পক্ষের কাজী আব্দুল ওয়াদুদ আলফু চেয়ারম্যানের ইন্ধনে।

পরে অবশ্য তিনি স্বীকার করেন, তার এলাকার মসজিদ, বাজার, মাদরাসা ইত্যাদি ধ্বংসের উশক্রম হওয়ায় তিনি প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করতে লাইভ করেছিলেন মঙ্গলবার। তখন ‘অবৈধ ইজারদারের অবৈধ মেশিন’ কথাটি বলতে চেয়েছিলাম। কিন্তু তা না বলে মুখ ফস্কে বলে ফেলেছেন ‘অবৈধ সরকারের অবৈধ মেশিন।’ এটাকেই পুঁজি করে ইজরাদার পক্ষে লোকজন ভিডিওটি ভাইরাল করে তাকে হেয় করছে বা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা এমনটি করার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। বলেছেন, দু’বছর আগে আলফু চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছিলেন। তারই প্রতিবাদে আমি মামলা দায়ের করেছিলাম। সেই মামলার প্রতিশোধ নিতেই এসব করানো হচ্ছে।

মুল্লুক হোসেনের এমন অভিযোগ অস্বীকার করেছেন তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদদু আলফু। বলেছেন, এসবের সাথে আমি বা আমার লোকজন জড়িত নয়। রামলা হাতে নিয়ে তিনি কি বলেছেন না বলেছেন সেটা ভিডিওতেই দেখা ও শোনা যাচ্ছে এবং ভাইরাল হচ্ছে। আলফু আরও বলেন, অবৈধভাবে চাঁদা উত্তোলনে বাধা প্রদান করায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেন আমার বিরুদ্ধে কার্যালয় ভাঙচুরের মিথ্যা অপবাদ দিচ্ছে। এমনকি চাঁদাবাজি বহাল রাখতে মুল্লুক বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। যা সত্যিকার অর্থে নিন্দনীয়।

এদিকে, বর্তমান সরকারকে ‘অবৈধ সরকার’ ও যুবলীগের উদ্দেম্যে অশ্লীল গালাগালের প্রেক্ষিতে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে কি না জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ বলেন, এ ব্যাপারে নেতৃবৃন্দের সাথে আলোচনা বা পরামর্শ করা হচ্ছে। কোনো সিদ্ধান্ত হলে পরবর্তীতে জানানো হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১