editor

প্রকাশিত: 7:10 PM, July 14, 2023

পল্লীবন্ধু এরশাদ স্মার্ট বাংলাদেশের ভিত্তি তৈরি করে ছিলেন: এড. সালেহ চৌধুরী

পল্লীবন্ধু এরশাদ স্মার্ট বাংলাদেশের ভিত্তি তৈরি করে ছিলেন: এড. সালেহ চৌধুরী

জাতীয় পার্টি সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ডাকে আয়োজিত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট এম. এ. সালেহ চৌধুরী বলেন, পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বে ৯ বছর বাংলাদেশ সরকার পরিচালিত হওয়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশের ভিত তৈরি করেছিলেন মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ। আজ মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী শুক্রবার। এই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে ঘোষণা করেছিলেন এই মরহুম প্রেসিডেন্ট। এমনকি বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এটিও ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ।
শুক্রবার (১৪ জুলাই) হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের মুখপাত্র মুজিবুর রহমান ডালিম এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এডভোকেট কবির আহমদ, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য মো. জামাল মিয়া। এতে বক্তব্য রাখেন, জাতীয় ছাত্র সমাজের সিলেট জেলা সভাপতি বিষ্ণ রবি দাস, মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন বাদশা, সিলেট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাফিজ আজাদুর রহমান, জেলা সহ সভাপতি লিয়াকত আলী খান, হবিগঞ্জ জেলার সদস্য সচিব আব্দুল আহাদ। এছাড়াও জাতীয় পার্টি সিলেট জেলা, মহানগর, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের পূর্বে শাহজালাল মাজার প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে প্রায় ৫শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে শিরনী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১