editor
প্রকাশিত: 8:06 PM, July 14, 2023
সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি সিলেট সদর উপজেলা ও জাতীয় ছাত্র সমাজ সিলেট বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বাদ আসর হযরত শাহপরান (রহ.) গেইট জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুম প্রেসিডেন্ট পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন শাহপরান (রহ.) গেইট জামে মসজিদে ইমাম ও খতিব সাইদুল ইসলাম জালালাবাদী।
সদর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক শেখ আফরোজ আলী রিপন, সদস্য সচিব সাজ্জাদ মিয়া, যুগ্ম আহ্বায়ক ইসমাইল আলী খছরু, কাইয়ুম খান, সদর উপজেলা জাতীয় পার্টির শাহীন আহমদ, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মিসবাহ উদ্দিন, দেলোয়ার হোসেন, কাসিম, আল আমিন, নুর মিয়া, মুকিত প্রমুখ। এছাড়াও জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১