editor

প্রকাশিত: 10:26 AM, July 15, 2023

সিলেটে সমাবেশের বদলে সংবাদ সম্মেলন করবে জামায়াত

সিলেটে সমাবেশের বদলে সংবাদ সম্মেলন করবে জামায়াত

ডিএসএস ডেস্ক :: পুলিশের পক্ষ থেকে অনুমতি না পেলেও জনসভা করার ঘোষণা দিলেও শেষ মুহূর্তে পিছু হটেছে জামায়াতে ইসলামী। সিলেটে সমাবেশ নয়, করবে তারা সংবাদ সম্মেলন।

শুক্রবার (১৪ জুলাই) রাতে দলের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলন করার তথ্য জানানো হয়।

আজ শনিবার (১৫ জুলাই) সিলেটের রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশ করার কথা ছিল জামায়াতে ইসলামীর।

সিলেট মহানগর জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ১০ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত ঐতিহাসিক রেজিস্টারি মাঠে শনিবারের শান্তিপূর্ণ জনসভায় প্রশাসন কর্তৃক অনুমতি না দেয়ায় সিলেটবাসী বিস্মিত, হতবাক। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে শনিবার (১৫ জুলাই) বেলা ১২টায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরা হবে। তবে সংবাদ সম্মেলনের স্থান উল্লেখ করা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।

শুক্রবার রাতে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সমাবেশের অনুমতি না দেওয়া প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, জামায়াতের সমাবেশে নাশকতার আশঙ্কা রয়েছে তাই অনুমতি দেয়া হয়নি। তার পরও তারা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ কঠোরভাবে দমন করবে।

এদিকে, শুক্রবার সকালে সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে জামায়াত-শিবিরের ৭ কর্মীকে আটক করেছে পুলিশ।

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই রাজনীতিতে কোণঠাসা অবস্থায় আছে। সরকারের কঠোর অবস্থানের কারণে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারছে না দলটি। ঝটিকা মিছিল আর গোপন সভার মধ্যেই সীমাবদ্ধ তাদের সাংগঠনিক কার্যক্রম। নির্বাচন কমিশনেরও নিবন্ধন হারিয়েছে ধর্মভিত্তিক দলটি।

এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের প্রাক্কালে হঠাৎ আবার প্রকাশ্যে আসে জামায়াত। দীর্ঘ বিরতির পর ১০ জুন ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করে তারা।

ঢাকার পর সিলেটে সমাবেশের আহ্বান করে দলটি। ১৫ জুন দুপুরে সিলেট নগরীর রেজিস্টারি মাঠে এই সমাবেশ ডাকা হয়। সমাবেশ আয়োজনের অনুমতি চেয়ে ৫ জুলাই এসএমপিতে আবেদন করে জামায়াত। তবে পুলিশের পক্ষ থেকে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১