editor
প্রকাশিত: 6:17 PM, July 16, 2023
মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ও যথাসময়ে সম্মেলন না করায় কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে এবং পার্টির কার্যক্রম চলমান রাখার লক্ষে হাজী জালাল উদ্দিনকে আহবায়ক ও আব্দুর রহমান বারাকাতকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
রবিবার (১৬ জুলাই) সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাব্বীর আহমদ এবং জেলা সদস্য সচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ এর যৌথ স্বাক্ষরে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে উক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উক্ত সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হলো এবং নবগঠিত আহবায়ক ও সদস্য সচিবকে আগামী ১৫ দিনের মধ্যে যৌথ স্বাক্ষরে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে অনুমোদন নেয়ার পরামর্শ দেয়া হয় এবং সম্মেলন প্রস্তুতি কমিটি ৩ মাসের মধ্যে সম্মেলন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করিবেন।
অনুরূপভাবে বর্তমান কানাইঘাট পৌর জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষনা করে নাজিম উদ্দিন (ঠিকাদার)-কে আহবায়ক ও কামরুজ্জামান কাজলকে সদস্য সচিব মনোনীত করা হয় এবং আহবায়ক ও সদস্য সচিবকে আগামী ১৫ দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে ৩ মাসের মধ্যে পৌর সম্মেলন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিমিত্তে কার্যকর ব্যবস্থা নেবেন। উক্ত সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হলো।
এদিকে জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত অপর বিজ্ঞপ্তিতে ওসমানী নগর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক দূর্বলতা ও অচলাবস্থা এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বর্তমান আহবায়ক সুফি মাহমুদ ও সদস্য সচিব শেখ আসাদুজ্জামান জুবায়ের এর কমিটি বাতিল ঘোষণা করে ১৪ সদস্য বিশিষ্ট সাংগঠনিক টিম গঠন করে দেয়া হয়েছে।
সাংগঠনিক টিমের দায়িত্বশীলরা হলেন সুফি মাহমুদ, সিদ্দিক আলী, ডা. আব্দুল মুমিন, আবুল কালাম, আশরাফ মিয়া সিরাজ, মকবুল হোসেন, মো. আশিক মিয়া, লুৎফুর রহমান ফয়ছল, আজিজুর রহমান, আফতাব আলী, মুহিম আলী, শেখ আব্দুল মালিক, আমিরুল ইসলাম শিকদার, মো. হুসিয়ার আলী মেম্বার। উক্ত সাংগঠনিক টিম আগামী ১ মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠন অথবা পূর্ণগঠন করে উপজেলার সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১