editor
প্রকাশিত: 6:11 PM, July 17, 2023
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, বিতর্ক বুদ্ধিবৃত্তিক চিন্তার বিকাশ ঘটায়, নেতৃত্ব গুণ তৈরি করে। তিনি আরো বলেন, মনন চর্চার অপরিহার্য অংশ সহপাঠ্য কার্যক্রম। এতে মেধার পরিপূর্ণ বিকাশ ঘটে এবং সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার পথ মসৃণ হয়। তিনি উল্লেখ করেন স্কলার্সহোম চায় তাঁর প্রতিটি শিক্ষার্থী নিজেকে গড়ার মাধ্যমে দেশ ও বহির্বিশ্বে মার্জিত সংস্কৃতবান ও আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। আর এ ক্ষেত্রে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সোমবার (১৭ জুলাই) স্কলার্সহোম মেজরটিলা কলেজের উদ্যোগে দিনব্যাপী বার্ষিক বাংলা বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে ছিলেন বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ, বিচারক প্যানেলে ছিলেন প্রভাষক ইলিয়াস আহমেদ, প্রভাষক এমদাদুর রহমান, প্রভাষক সাইফুর রহমান। বিতর্ক পর্যালোচক হিসেবে ছিলেন প্রভাষক মীর হোসাইন সরকার। ফলাফল সংকলনে ছিলেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব। অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।
বিতর্ক প্রতিযোগিতায় ক,খ,গ এই তিন ক্যাটাগরিতে পক্ষ ও বিপক্ষ দল বক্তব্য ও যুক্তিখণ্ডন করেন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন নাদিবা সারওয়ার পূরবী (ক-গ্রুপ), আব্দুল্লাহ আল রিফাত (খ-গ্রুপ), আবু বকর সিদ্দিক ইকবাল (গ-গ্রুপ)।
প্রতিযোগিতা শেষে অধ্যক্ষ বিজয়ী দল ও শ্রেষ্ঠ বক্তার নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের শুভেচ্ছা জানান।

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১