editor
প্রকাশিত: 8:07 PM, July 18, 2023
বিশিষ্ট সংগঠক, ছড়াকার, যুক্তরাষ্ট্র প্রবাসী সুফিয়ান আহমদ চৌধুরীর ৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বদেশ কন্ঠ এর মোড়ক উন্মোচন, আনন্দ আড্ডা ও নিবেদিত লেখা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর মীরাবাজারস্থ একটি অভিজাত হোটেলে সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে ও ছড়া পরিষদ এবং স্বদেশ ফোরামের সহযোগিতায় সুফিয়ান আহমদ চৌধুরীর ৬৩ তম জন্মবার্ষিকীর এ অনুষ্ঠান কবি-ছড়াকারদের মিলনমেলায় পরিনত হয়।
সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমি সিলেট জেলা শাখার সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা, গল্পকার মাহবুবুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার গোলাম নবী পান্না, বিশিষ্ট লেখক শিক্ষাবিদ হাফেজ মাশহুদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট জেলার শাখার সভাপতি শামসুল আলম সেলিম, সেক্টর কমান্ডারর্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, বিশিষ্ট লেখক মোহাম্মদ অংকন, সিনিয়র সাংবাদিক কাম কামুর রাজ্জাক রুনু, স্বদেশ ফোরামের সভাপতি জয়নাল আবেদীন জুয়েল, জয় বাংলা সাহিত্য পরিষদের সভাপতি অজিত রায় ভজন।
সভায় বক্তারা বলেন, ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী শুধু একজন ছড়াকার নয়, তিনি ছড়া শিল্পের একজন দক্ষ কারিগর। সুদুর প্রবাসে থাকলেও তিনি নিজ দেশের কথা ভুলেন নি। দেশের ছড়া শিল্পকে এগিয়ে নিতে তিনি কাজ করছেন। তার অনুপস্থিতিতে জন্মবার্ষিকীর আজকের এ মিলনমেলায় কবি-ছড়াকারদের অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রানীত করেছে।
ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী দীর্ঘায়ু কামনা করে বক্তারা আরো বলেন, তিনি আগামীতে ছড়া শিল্পকে এগিয়ে নিতে কাজ করে যাবেন এটাই আমাদের কামনা। অনুষ্ঠানে জন্মবার্ষিকী উপলক্ষে স্বদেশ ফোরামের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বদেশ ফোরামের মুখপত্র “স্বদেশ কন্ঠ” ও সাহিত্যের ছোট কাগজ “পাপড়ি’র” বিশেষ সংখ্যা বের করা হয়।
গীতি কবি হরিপদ চন্দ এর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আলা উদ্দিন তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও লেখাপাঠে অংশ নেন বাবুল আহমদ, ইমতিয়াজ সুলতান ইমরান, সাইদ হাসান, সন্তু চৌধুরী, অমিতা বর্দ্বন, হৃষিকেশ রায় শংকর, চৌধুরী আমিরুল ইসলাম, রুনা তালুকদার, জান্নাত আরা খান পান্না, ধনঞ্জয় দাস, অসীম দাস, সঞ্জয় নাথ সঞ্জু, নিপু মল্লিক, মাসুদা সিদ্দিকা রুহী, চন্দ্র শেখর দেব, কামরুল আলম, হিমাংশু হিমেল, সাজন হোসেন, প্রশান্ত লিটন, ধ্রুব গৌতম, কয়েছ মেহেদী প্রমুখ।

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১