editor
প্রকাশিত: 2:11 PM, July 19, 2023
আসন্ন জাতীয় নির্বাচনের সিলেট-৩ আসনের জাতীয় পার্টি (রওশন) এমপি পদপ্রার্থী সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট কবির আহমদের ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে সুত্রে জানা যায়, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানার বিভিন্ন স্থানে সামনে জাতীয় পার্টির সিলেট-৩ আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট কবির আহমদ এর ফেস্টুন ও পোস্টার ছেড়া অবস্থায় রাস্তার কিনারা ও ডাস্টবিনে পড়ে রয়েছে। পোস্টার ছেড়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানাচ্ছে সচেতন মহলসহ তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা।
এ ঘটনায় নিন্দা জানিয়ে স্থানীয় প্রবীণ এক ভোটার বলেন, কবিরের পোস্টার ছিঁড়েছে কিন্তু আমাদের মন ছিঁড়তে পারেনি। এবার তরুন এই আইনজীবীর পক্ষে জোয়ার বইছে।’
এ বিষয়ে জাতীয় শ্রমিক পার্টির সিলেট জেলা শাখার সভাপতি লিয়াকত আলী খান বলেন,‘আমার মনে হয় এডভোকেট কবির আহমদের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার ব্যানার, ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলেছে। এগুলো করে তাকে জনগনের মন থেকে মুছতে পারবে না।’
পোস্টার ছেঁড়ার বিষয়ে এডভোকেট কবির আহমদ বলেন, জনগণ আমার পাশে আছে। গত রাতের অন্ধকারে কে বা কারা আমার ফেস্টুন ও পোষ্টার ছিঁড়েছে তা জানি না। আমার ব্যানার ফেস্টুন ছিঁড়েছে তাতে আমার কোনো দুঃখ নাই। আমার অত্যন্ত কষ্ট লাগে আমার পোস্টারের মধ্যে আমার নেতা পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ ও রওশন এরশাদের ছবি ছিল। পোস্টার ছিঁড়ে রাস্তায় ও ডাস্টবিনে ফেলে তাদেরকে অপমান করায় আমি অনেক কষ্ট পেয়েছি। দলীয় নমিনেশন পেলে সিলেট-৩ আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে এমপি জয়ী হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো বলে আমি আশাবাদী। যারা এ নেক্কারজনক কাজের সাথে জড়িত তাদেরকে খোঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’ এই নেক্কারজনক কাজের জন্য সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি, যুব সংহতি, ছাত্র সমাজ ও শ্রমিক পার্টি প্রতিবাদ জানিয়েছে।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১