editor

প্রকাশিত: 12:22 PM, July 20, 2023

এমএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনুর হত্যা চেষ্টার আসামী পারভীন গ্রেফতার

এমএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনুর হত্যা চেষ্টার আসামী পারভীন গ্রেফতার

ডেক্স রিপোর্ট :: সিলেটের দক্ষিণ সুরমার স্থায়ী বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী মো. শামসুর রহমান শাহনুর চৌধুরী সহ স্ত্রী ও সন্তানদের নির্যাতন ও হত্যা চেষ্টার এজাহারভুক্ত ২নং আসামীকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। গত মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে কদমতলী বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দক্ষিণ সুরমার স্বর্ণশিখা ১২৬ এর বাসিন্দা এলিছ চৌধুরীর স্ত্রী পারভিন বেগম। মামলার অন্য আসামীরা হলেন, এলিছ চৌধুরীর মেয়ে ১নং আসামী রুমা চৌধুরী ও মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার হিরা মিয়ার ছেলে জুয়েল আহমদ।

মরহুম মো. শামসুর রহমান শাহনুর চৌধুরীর ছেলে শাকিল আহমদ কর্তৃক আমমোক্তারনামা প্রাপ্ত হয়ে মাননীয় মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালত-২ সিলেটে এই মামলা দায়ের করেন হারুন আহমদের ছেলে পাবেল আহমদ।

মামলা সূত্রে জানা যায়, বাদী কদমতলীর কুইন্স টাওয়ার এপার্টম্যান্টের ম্যানেজার হিসেবে দায়িত্বরত। এ এপ্যার্টমেন্টের মূল মালিক দক্ষিণ সুরমার স্বর্ণশিখা- ১২৬ এর বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী মো. শামসুর রহমান শাহনুর চৌধুরী। তিনি স্ত্রী সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। শামসুর রহমানের স্পন্সরশীপে ও অভিভাকত্বে তার সৎভাই এলিছ চৌধুরীর মেয়ে ১নং আসামী রুমা চৌধুরী ও ২নং আসামী স্ত্রী পারভীন বেগমও তাদের সাথে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। বর্তমানে ২নং আসামী পারভীন বেগম বাংলাদেশে বসবাস করছেন। শামসুর রহমান ১নং আসামী রুমা চৌধুরীর জন্য বিয়ের বন্দোবস্ত করেন। কিন্তু ১নং ও ২নং আসামী অর্থ লোভের আশায় রাজি না হয়ে অন্যত্র বিয়ে করার জন্য শামসুর রহমানকে জানান, কিন্তু শামসুর রহমান তাতে রাজি হননি। এ ঘটনায় ১নং ও ২নং আসামী ক্ষিপ্ত হয়ে দেশে অববস্থারত ৩নং আসামী জুয়েল আহমদকে জানান। ৩নং আসামী জুয়েলও শামসুর রহমানের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন। ২নং ও ৩নং আসামীর পরোচনায় ১নং আসামী রুমা চৌধুরী শামসুর রহমান ও স্ত্রী, ৩নং স্বাক্ষী মনোয়ার শাহনুর বুলিকে হত্যার চেষ্টা চালায়। প্রাণে মারার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য ও বিষাক্ত পদার্থ মিশ্রিত পানি তাদের খাওয়ায়। এক পর্যায়ে শামসুর রহমান অসুস্থ হয়ে পড়লে গত ০১/০৯/২০২১ইং তারিখে তাকে যুক্তরাষ্ট্রের ডেভিডস নর্থ মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়। সেখানে তাকে দেখাশুনার জন্য ১নং আসামীকে দায়িত্ব দেওয়া হলে সে বার বার বিষাক্ত মিশ্রিত পানি শামসুর রহমান খাওয়ায়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় গত ০৮/০৯/২০২১ইং তারিখে শামসুর রহমান মৃত্যুবরণ করেন।

১নং আসামী সব সময় নেশা করতো বলেও জানা যায় এবং তার কাছ থেকে নেশা জাতীয় ড্রাগসও জব্দ করা হয়। ১নং আসামী এমন জঘন্যতম কাজের স্বাক্ষীও তার ছোট বোন আফসানা চৌধুরী। আফসানা চৌধুরী শামসুর রহমানের পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। ১নং আসামীর সকল অপকর্মের প্রমাণ বাদীর নিকট রক্ষিত আছে। ১নং আসামী সব সময় ৩নং আসামীর সহিত যোগাযোগ ছিল। ১নং, ২নং ও ৩নং আসামীর সমস্ত অপকর্ম সুষ্ঠুভাবে তদন্ত করলে সকল প্রমাণ পাওয়া যাবে। উক্ত আসামীদের এহেন কর্মকান্ডের বিচারের জন্য প্রশাসনের উর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করেছেন পরিবারের সদস্যরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১