editor
প্রকাশিত: 9:22 PM, July 20, 2023
টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের উদ্দ্যোগে ইউকে সহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ও অভিবাসন বিষয়ক আলোচনা সভা বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ২টায় রিকাবীবাজারস্থ নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সত্ত্বাধিকারী ও আন্তর্জাতিক শেফ টমি মিয়া এমবিই’র সভাপতিত্বে এবং এ্যাডমিন ম্যানেজার আব্দুল্লাহ আল মাসুম এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরজাহান গ্রান্ড ও নূরজাহান হসপিটাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ডা. নাসিম আহমেদ, হোটেল রাজবাড়ি রেস্টুরেন্টের ডাইরেক্টর কয়েস আহমেদ চৌধুরী, ইষ্ট লন্ডন ব্যবসায়ী ও শ্রমিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, দরগাহ গেইট পূবালী ব্যাংক শাখার ম্যানেজার আল মাহমুদ, লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী রাসেল হাসান।
টমি মিয়া এমবিই বলেন, দীর্ঘ ২২বছর ধরে আমার প্রতিষ্ঠান অধ্যক্ষ মানব সম্পদকে দক্ষ মানব সম্পদে রূপন্তরিত করছে এবং এই দক্ষ মানবশক্তি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউকে সহ বিশ্বের বিভিন্ন দেশে ওয়ার্ক পার্মিটের নিয়ম সহজকরণ হওয়ায় দক্ষ মানবশক্তির বিকল্প নেই। তিনি আহবান জানান, দক্ষ হোন ভিসা নিশ্চিত করুন। বিভিন্ন দেশে ফ্রান্সাইজি হচ্ছে যেখানে দক্ষ মানব।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের এম ডি মো. তাজুল ইসলাম, বিজনেস ডেভলপম্যান্ট ম্যানেজার ফয়েজ আহমেদ, শেফ টিচার জাফর জাহান, কাস্টমার রিলেশন অফিসার সুলতানা আক্তার, অফিস অ্যাসিস্ট্যান্ট শফিকুল ইসলাম রুবেল, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট জামিল আহমদ প্রমুখ।
শেষে ওয়ার্ক পারমিট ও অভিবাসন বিষয়ক আলোচনা সভায় শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১