editor

প্রকাশিত: 4:58 PM, July 22, 2023

মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ মো. ফয়জুল হক

মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ মো. ফয়জুল হক

সার্ক কালচারাল সোসাইটি কর্তৃক প্রবর্তিত “মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৩” পেলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজ সিলেটের অধ্যক্ষ মো. ফয়জুল হক।

সার্ক কালচারাল সোসাইটি ভারতে প্রতিষ্ঠিত এক সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। মানবকল্যাণ ও শিক্ষা প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সংগঠন ও জুড়ি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।

প্রতিক্রিয়া ব্যক্ত করেন অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, যে কোন পুরস্কার প্রাপ্তি যেমন আনন্দের, পাশাপাশি কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার অবশ্যই প্রেরণা যোগায় এবং এধরণের সম্মাননা কাজের ক্ষেত্র ও দায়িত্ব বাড়ায়। এজন্য আমি মহান আল্লাহ তায়ালার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ এবং সবার কাছে দোয়া চাই, যেন দেশ ও সমাজের কল্যাণে বাকী জীবনটুকু আন্তরিকতার সাথে কাজ করে যেতে পারি।

এ উপলক্ষে শনিবার (২২ জুলাই) ঢাকার বিজয়নগরের হোটেল অর্নেটে নারীর অধিকার রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও নৈশ ভোজের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা সিটি কর্পোরেশনের মূখ্য বিচারক ও পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিব ড. অমল কান্তি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. হামিদা খানম পিএইচডি, বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সার্ক কালচারাল সোসাইটির সভাপতি এটিএম মমতাজুল করিম।

অধ্যক্ষ মো. ফয়জুল হক ইতোমধ্যে তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সম্মাননা পুরস্কার পেয়েছেন। বাংলাদেশে শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য “পাহাড়িকা সাহিত্য সভা” দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ভারত কর্তৃক লাভ করেছেন “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিস এওয়ার্ড”। এছাড়াও তিনি সাউথ এশিয়া কালচারাল কাউন্সিলের উদ্যোগে প্রবর্তিত “সাউথ এশিয়া গোল্ডেন পীস এওয়ার্ড-২০২৩”-এ ভূষিত হয়েছেন। তিনি অতি সম্প্রতি নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে “নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড-২০২৩” গ্রহণ করেন।

এছাড়া তিনি ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম কর্তৃক আয়োজিত “এশিয়ান এডুকেশন সামিটে” ডেলিগেট হিসেবে অংশ নিয়েছেন। অধ্যক্ষ মো. ফয়জুল হক ১৯৯১ সাল থেকে শিক্ষকতার এই মহান পেশায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১