editor
প্রকাশিত: 9:35 PM, July 23, 2023
সিলেট জেলা বারের এডিশনাল পিপি ও ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, সুরঞ্জিত বর্মন হাওর অঞ্চল এলাকার মানুষের হৃদয়ে আজীবন স্মরনীয় হয়ে থাকবেন। তিনি নিরবে নিভৃতে এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ট কণ্ঠস্বর ছিলেন। তাঁর আদর্শ ও স্মৃতিকে ধরে রেখে সমাজের মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হবে। তিনি তাঁর কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন। আমরা প্রয়াত সুরঞ্জিত বর্মন এর আত্ম মাগফেরাত কামনা করছি।
তিনি রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে হাওর উন্নয়ন পরিষদের প্রয়াত সভাপতি সুরঞ্জিত বর্মন এর মৃত্যুতে সুনামগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন ও হাওর উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সুনামগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও হাওর উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদার এবং সাধারণ সম্পাদক খালেদ মিয়ার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম. এ. হান্নান, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী মামুনুর রশীদ, স্বাগত বক্তব্য রাখেন হাওর উন্নয়ন পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব তারা মিয়া তালুকদার ও সহ-সভাপতি শ্যামল চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, শেখ আখতারুজ্জামান, মো. ইউসুফ সেলু, অধ্যক্ষ নুর উদ্দিন খান, স্বপন বর্মন, অশোক বর্মন, অমর চাদ দাস বকু, মো. আব্দুল ওয়াদুদ প্রমুখ।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১