editor
প্রকাশিত: 12:40 PM, July 24, 2023
ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পৃথকস্থানে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুবরণ করেছেন। রোববার দুপর ২টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর পশ্চিম পাশে খালের মধ্যে পড়ে রায়হান আহমদ (২) নামের এক শিশু মারা যায়। রায়হান আহসানমারা এলাকার বাহার উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু রায়হান আহমদ তার পরিবারের অগোচরে হাঁটতে হাঁটতে পানিতে পারে যায়। হঠাৎ তার মা রত্মা বেগম ছেলেকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৩টায় তাকে পাশের খালে পাওয়া যায়। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রায়হানকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (নোয়াবাড়ি) গ্রামের বাড়ির সাঁকো থেকে পড়ে সাইদুল ইসলামের মেয়ে মাইমুনা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সাঁকো থেকে পড়ে মৃত্যু হয় তার।
স্থানীয় সূত্রে জানা যায়, মাইমুনা সন্ধ্যা সময় সাঁকোর উপর থেকে পড়ে যায়। এক ঘন্টা ধরে তাকে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করেন তারা। সন্ধ্যা ৭টায় বাড়ির সামনের খালে মৃত অবস্থায় মাইমুনার লাশ পাওয়া যায়।
পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার ও জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যা মোছা. রুকিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এ

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১