editor

প্রকাশিত: 7:21 PM, February 12, 2021

পূর্ব বিরোধের জেরে যুবক খুন

পূর্ব বিরোধের জেরে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা

বড়লেখায় টিলাভূমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মো. আলিম আহমদ (৩১) নামের এক যুবক খুন হয়েছেন। গত বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সীমান্তবর্তী বিওসি কেছরীগুল (ডিমাই) গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্র জানা গেছে, বড়লেখা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন ও তার বাহিনীর অপরাধের লাগাম টেনে ধরা যাচ্ছে না। ভূমিখেকো সিরাজ উদ্দিনের লোলুপ দৃষ্টি পড়ে বিওসি কেছরীগুল গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের মালিকানাধীন মূল্যবান গাছগাছালিতে ভরপুর ১২০ শতক টিলাভূমির ওপর। এই টিলাভূমির পাশেই সিরাজ উদ্দিনের মালিকানাধীন অপর একটি টিলাভূমি থাকায় আব্দুল আজিজের মালিকানাধীন টিলাটি জবরদখলের জন্য মরিয়া হয়ে উঠে সিরাজ বাহিনী। একাধিকবার দখলের চেষ্টাও চালায় তারা। টিলা দখলে ব্যর্থ হয়ে তারা আব্দুল আজিজকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায়।

এরই মধ্যে গত বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে আব্দুল আজিজের ছেলে আলিম আহমদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন একটি ব্রীজের নিচে আলিমের দ্বিখণ্ডিত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে দুপুরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহত যুবকের পিতা আব্দুল আজিজ বাদী হয়ে ওইদিন রাতেই মূল হোতা সিরাজ উদ্দিনকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। নিহত আলিমের পিতা আব্দুল আজিজ অভিযোগ করে বলেন, মেম্বার সিরাজ উদ্দিন দীর্ঘদিন ধরে আমার মালিকানাধীন টিলাভূমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছিলো। কয়েকবার তারা জোরপূর্বক দখলের চেষ্টা চালালেও তারা ব্যর্থ হয়। আমাদের ধারণা, পূর্ব বিরোধের জের ধরে সিরাজ উদ্দিন ও তার বাহিনী আমার ছেলেকে হত্যা করে লাশ ফেলে চলে যায়। ছেলে হত্যার ঘটনায় থানায় মামলা করেও কোনো ফল পাচ্ছি না। উপরন্ত আমাকে মামলা তুলে নেওয়ার জন্য অব্যাহত হুমকি-ধামকি দিচ্ছে সিরাজ ও তার বাহিনীর লোকজন। সিরাজ উদ্দিন ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় থানা পুলিশ নানা টালবাহানা করছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। এ ব্যাপারে জানতে চাইলে বড়লেখা সদর ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কে বা কারা তাকে (মো. আলিম আহমদ) খুন করেছে, সেটি আমার জানা নেই। আমাদের পরিবারের কেউ এ হত্যার সাথে জড়িত নয় বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে বড়লেখা থানা ওসি ইয়াছিনুল হক বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। সিরাজ উদ্দিন কিংবা তার লোকজন হত্যা করেছে কি-না সেটি খতিয়ে দেখা হবে। ভূমি সংক্রান্ত বিরোধের বিষয়ে জানা নেই। তদন্ত শেষ হলে আপনাদের (সাংবাদিকদের) বিস্তারিত জানানো হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ