editor
প্রকাশিত: 6:35 PM, July 25, 2023
সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আহবানে ২৭ জুলাই ঢাকার মহাসমাবেশে সিলেট মহানগরসহ বিভাগের সকল শ্রেণি পেশার মানুষকে যোগ দেয়ার অনুরোধ জানিয়ে বলেছেন, আওয়ামী কুশাসনে দেশ আজ বিপর্যস্ত। দ্রব্য মূল্যের উধ্বর্গতিতে মানুষের এখন বেঁচে থাকা দায়। নির্বাচন নিয়ে সরকারের নোংরা চাতুরিকে প্রতিহত করতে হবে। ভোটাধিকার, মানবাধিকার, গনতন্ত্র পুনরুদ্ধার ও দেশ, মানুষকে বাঁচাতে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করতে লাখ কোটি মানুষের সাথে আমাদেরকেও ঢাকায় অবস্থান নিতে হবে। শেখ হাসিনাকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে।
তিনি সোমবার (২৫ জুলাই) বিকেলে সিলেট মহানগরের ৬নং ওয়ার্ড বিএনপির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আনছার আহমদ, সহ সভাপতি আনহার আহমদ, আহছানুজ্জামান শহিদ, সৈয়দ আখতার উদ্দিন আহমদ, গোলাম মস্তফা, মকবুল হুসেন, আব্দুল মনাফ, নাছির খন্দকার, আব্দুস ছত্তার প্রমুখ।

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১