editor
প্রকাশিত: 7:35 PM, July 27, 2023
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেছেন, পরিবেশ বাচাতে বেশী বেশী করে গাছ লাগাতে হবে। একটি গাছ কাটলে ৩টি গাছ লাগাতে হবে। আমরা সবাই মিলে যদি গাছ লাগাই, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। গাছ থেকে আমরা বিভিন্ন ধরণের উপকার পেয়ে থাকি। পরিবেশ রক্ষার জন্য একান্ত জরুরী হচ্ছে গাছ।
তিনি প্রত্যেকে অন্তত একটি করে বণজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করে তার যত্ন নেয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ বাসযোগ্য আবাসভূমি গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে সিলেট বন বিভাগের আয়োজনে ও সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে বৃক্ষরোপন অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি”।
সিলেট বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা মো. তৈাফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও জান্নাতুল নাজনিন আশা এবং মিথুন চন্দ্র দাস এর যৌথ পরিচালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. নাজমুল আলম, সিলেট নার্সারি মালিক কল্যাণ সংস্থার সভাপতি মো. আলঙ্গীর আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফরেস্ট অফিস মসজিদের ইমাম মাওলানা মো. হাবিব উল্লাহ মিসবাহ। গীতা পাঠ করেন সিলেট বন বিভাগের ফরেস্টার শ্যামাপ্রদ মিশ্র।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি/প্রতিষ্ঠান ও নার্সারি মালিকদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১