editor

প্রকাশিত: 10:53 PM, July 28, 2023

সিলেট শিক্ষা বোর্ডে ইংরেজি ভার্সনে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠ ফলাফল অর্জন

সিলেট শিক্ষা বোর্ডে ইংরেজি ভার্সনে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠ ফলাফল অর্জন

২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ (জেসিইএসি) সিলেট বিভাগের মধ্যে বরাবরের মত এবারও গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। মোট ৭১ জন পরীক্ষার্থী (বিজ্ঞান বিভাগে-৬৬, ব্যবসা শিক্ষায়-৫) অংশ নিয়ে শতভাগ পাশ সহ ৬৬ জন অ+ এবং ৫ জন অ গ্রেড অর্জন করেছে। শুক্রবার সকাল ১০ টায় ফলাফল ঘোষণার পর প্রতিষ্ঠানের মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের বাঁধ ভাঙ্গা উল্লাসে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাসটি। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, কোঅর্ডিনেটর, সিনিয়র শিক্ষক, শ্রেণি শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ। পরে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন- ‘আগামীর পথ হবে আরো কঠিন। পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে তোমাদের কাঙ্কিত লক্ষ্যে পৌঁছাতে হবে। সকল বাধা অতিক্রম কর বিজয় নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন- ‘শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কঠোর পরিশ্রমের ফলই আজকের সাফল্য।’

বাংলাদেশ সেনাবাহিনীর ৫২ পদাতিক ব্রিগেড কতৃক পরিচালিত এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে সবসময়ই গুরুত্ব দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির উত্তোরোত্তর উন্নতির পেছনে রয়েছে পরিচালনা পর্ষদ অধ্যক্ষ, উপাধ্যক্ষ মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান। দক্ষ ও যোগ্য শিক্ষক দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালনা, অভিভাবকদের সাথে নিয়মিত সমাবেশ ও যোগাযোগ, দুর্বল শিক্ষার্থীদের জন্য নিবিড় তত্ত্বাবধান।

শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা ও সুশৃঙ্খল জীবন গঠনে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে। প্রতিষ্ঠানের সার্বিক মান বজায় রাখতে কর্তৃপক্ষ সবসময় বদ্ধপরিকর।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১